- উত্তর পূর্ব ভারতের বৃহত্তম বিমানবন্দর টার্মিনালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকপ্রিয় গোপীনাথ বরদোলোই বিমাবন্দরটি ভারতের প্রথম ‘প্রকৃতি’ থিমের টার্মিনাল। নতুন টার্মিনালটি পুরোনো টার্মিনালের থেকে প্রায় সাত গুণ বড়ো। ২০৩২ সালের মধ্যে এটি টার্মিনালটি ১.৩১ কোটি যাত্রী পরিবহণে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।
- ‘জয় নিতাই’ বলে তাহেরপুরবাসীকে সম্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বার্তার শুরুতেই সভায় যোগ দিতে আসা তিন বিজেপি কর্মীদের মৃত্যুতে শোকপ্রকাশ করেন তিনি।
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘বিহারের জঙ্গলরাজ উপড়ে দিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গেও জঙ্গলরাজ চলছে। এর থেকে বঙ্গের মানুষ মুক্তি চায়। এখানকার বাচ্চারা বলছে, বাঁচতে চাই, বিজেপি তাই।’
- তাহেরপুরের সভা থেকে নদিয়ায় সড়ক পরিবহণে উন্নতির কথা ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর। তিনি এ দিন বলেন, ‘বঙ্গের জন্যে বিজেপি পুরোদমে কাজ করবে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই দুটি বড়ো হাইওয়ে প্রজেক্ট দেওয়া হয়েছে।’
- বাংলাদেশে হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী অত্যন্ত উদ্বেগজনক বলে অ্যাখ্যা দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি X হ্যান্ডলে একটি পোস্টে প্রিয়াঙ্কা ভারত সরকারকে বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।
- প্রয়াত জনপ্রিয় মালায়লাম অভিনেতা, চিত্রনাট্যকার ও পরিচালক শ্রীনিবাসন। শনিবার সকালে ৬৯ বছর বয়সে কেরলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। দীর্ঘ কয়েক বছর ধরেই তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। শ্রীনিবাসনের প্রয়াণে মালায়লাম চলচ্চিত্র শিল্পে শোকের ছায়া।
- হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকায় এক ব্যক্তির রহস্য মৃত্যু। মৃতের নাম জয়ন্ত চৌধুরী (৫৬)। সূত্রের খবর, তিনি SBI-এর কর্মী ছিলেন।
- তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভাকে শো-কজ় নোটিস ধরাল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। খড়্গপুর পুরসভার বিরুদ্ধে পর্যাপ্ত পানীয় জল সরবরাহ না করা, আবর্জনা পরিষ্কার না হওয়া, পর্যাপ্ত আলো না থাকা-সহ একাধিক অভিযোগ গত ১৭ ডিসেম্বর পৌঁছয় রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরে। এর পরেই পুরকর্তৃপক্ষকে শো-কজ় নোটিস ধরানো হয়েছে।
- T20 বিশ্বকাপের ভারতীয় দলে বড় চমক। শনিবার দল ঘোষণা করলেন BCCI সচিব দেবজিৎ সাইকিয়া। দল থেকে বাদ পড়লেন শুভমান গিল, জিতেশ শর্মা। তাঁদের বদলে দলে এসেছেন ঈশান কিষান (উইকেটকিপার) এবং রিঙ্কু সিং।
- পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দিল সে দেশের বিশেষ আদালত। তোষাখানা-২ দুর্নীতি মামলার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে রয়েছেন দু’জনেই।

Be the first to comment