রোজদিন ডেস্ক : গুজরাটের ভাদোদরায় এক ব্যক্তি কে হত্যার অভিযোগে তাঁর নাবালিকা কন্যাকে গ্রেফতার করেছে পুলিশ। হাড় হিম এই ঘটনার নেপথ্যে আছে প্রেমে বাধা, এমনটাই জানিয়েছে স্থানীয় পুলিশ। হত্যার অভিযোগে তার প্রেমিক রঞ্জিত ও তার বন্ধু মহেশকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, নাবালিকা এই কন্যা রঞ্জিতের সঙ্গে পালিয়ে গেছিল। তাকে ফিরিয়ে আনার পর প্রেমিক রঞ্জিতের বিরুদ্ধে পকসোয় মামলা হয়। কন্যাকে ফেরানোর পর তাকে ও তার মাকে ঘরে তালা দিয়ে দিয়ে নিহত ব্যক্তি বেরোতেন। যা নিয়ে মনে মনে ফুঁসছিল সে। প্রেমিক জামিনে মুক্ত হলে তার সঙ্গে মিলে বাবাকে খুন করার পরিকল্পনা করে সে। এই মত বাবাকে ঘুমের ওষুধ দিয়ে হত্যার চেষ্টাও করে। কিন্তু দুবারই ব্যর্থ হয়।এরপর সম্প্রতি ফের বাবাকে ঘুমের ওষুধ খাওয়ায় সে। বাবা ঘুমিয়ে পড়লে তার প্রেমিক রঞ্জিত ও তার বন্ধু মহেশ গভীর রাতে এসে তাঁকে তিনবার ছুরি মেরে হত্যা করে।
রক্তাক্ত এই ব্যক্তির দেহ বাড়িতে উদ্ধার হলে তীব্র চাঞ্চল্য দেখা দেয়। পুলিশ তদন্তে নেমে রঞ্জিত ও মহেশকে গ্রেফতার করে। পরে নাবালিকাকেও ধরা হয়। গভীর ঘুমে আচ্ছন্ন বাবা কে খুনের ঘটনা কন্যা জানলা থেকে দেখে বলেও জানিয়েছে পুলিশ।

Be the first to comment