১০টা

Spread the love
  1. শুধু স্ট্র্যাটেজিক পার্টনারশিপ নয়, অর্থনৈতিক গাঁটছড়াও বাঁধতে চলেছে দুই দেশ। নরেন্দ্র মোদী জানিয়েছেন, ২০৩০ পর্যন্ত ইকোনমিক কোঅপারেশন প্রোগ্রাম চালাবে দুই দেশ।
  2. রাশিয়া জ্বালানি সরবরাহ অব্যাহত রাখবে বলেই এ দিন জানিয়েছেন পুতিন। তার পরেই মোদী বলেন, ‘দীর্ঘদিন ধরেই ভারতকে জ্বালানি সরবরাহ করে আসছে রাশিয়া। এটা আমাদের অংশীদারিত্বে শক্তিশালী স্তম্ভ হিসাবে কাজ করছে। পারমাণবিক জ্বালানি সরবরাহেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রাশিয়ার। গুরুত্বপূর্ণ খনিজের ক্ষেত্রে এই সহযোগিতা ও নির্ভরযোগ্য সাপ্লাই চেন বজায় রাখা অত্যন্ত জরুরি।’
  3. যাত্রী পরিষেবায় দেশের বৃহত্তম ডোমেস্টিক এয়ারলাইন্স এখন বিপর্যয়ের মুখে। তিন দিন ধরে প্রায় ১০০০-এরও বেশি বিমান বাতিল। শুক্রবার সন্ধেয় জনসমক্ষে ভিডিয়ো মেসেজে ক্ষমা চাইলেন ইন্ডিগোর CEO পিটার এলবার্স। তিনি জানিয়েছেন, সমস্যা কমানোর চেষ্টা চলছে।
  4. শুক্রবার রাতে পুতিনের সম্মানে আয়োজিত হাই-প্রোফাইল রাষ্ট্রীয় নৈশভোজেও আমন্ত্রণ জানান হলো না লোকসভার বিরোধী দলনেতা রাহুল বা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কাউকেই। বদলে জাতীয় কংগ্রেসের প্রতিনিধি হিসেবে মোদী সরকার আমন্ত্রণ জানাল সাংসদ শশী থারুরকে।
  5. শনিবার বেলা ১২টা থেকে রাজ্যের সমস্ত DEO, ERO ও রোল অবজ়ারভারকে নিয়ে ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে বৈঠকে বসবেন রাজ্যের সিইও মনোজকুমার আগরওয়াল।
  6. মালদহে বাংলাদেশ বর্ডার দিয়ে অবশেষে দেশে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালি খাতুন এবং তাঁর ৮ বছরের নাবালক সন্তান।
  7. ৫ দিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে খাল থেকে উদ্ধার যুবকের দেহ। খুনের অভিযোগ পরিবারের সদস্যদের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য নরেন্দ্রপুর থানার দাসপাড়া এলাকায়। মৃতের নাম সঞ্জিত পোড়েল (৩০)।
  8. ওয়ার্নার ব্রস ডিসকভারির টিভি এবং ফিল্ম স্টুডিয়ো এবং এর স্ট্রিমিং বিভাগ কিনে নিল Netflix । মোট ৭২ বিলিয়ন ডলারের চুক্তিতে কেনা হয়েছে ওয়ার্নার ব্রস।
  9. পশ্চিম মেদিনীপুরের ডেবরার এক BLO অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। হৃদরোগে আক্রান্ত বছর ৫৮-র বিএলও অরূপকুমার মাইতি। ভর্তি করা হয়েছে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে।
  10. IndiGo ফ্লাইট বিপর্যয়ে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। একই সঙ্গে যাত্রী সহায়তা ও সমস্যার মনিটারিংয়ের জন্য কন্ট্রোল রুম খোলার নির্দেশ। তিন দিনের মধ্যে সমস্যা সমাধানের আশা প্রকাশ কেন্দ্রের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*