১০টা

Spread the love
  1. আজ কোচবিহারে প্রশাসনিক বৈঠক ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখান থেকেই তিনি প্রসঙ্গ তোলেন অসম সরকারের। মমতা বলেন, “নমঃশূদ্র, রাজবংশীদের বলছি বাংলায় ডিটেনশন ক্যাম্প আমি থাকতে করতে দেব না। আমরা চাই মানুষ নিজের সম্মান-মর্যাদা নিয়ে বাঁচুক।”
  2. মমতা এ দিন বলেন, “অসমের অধিকার নেই বাংলার লোককে চিঠি পাঠানো। পুলিশকে বলা থাকল, অন্য রাজ্যের লোক এসে যাতে আমার রাজ্যের লোককে গ্রেফতার করে নিয়ে যেতে না পারে।”
  3. জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৬। বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
  4. সোমবার সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, “৯১১৪টি স্কিমে ৭ হাজার কোটি টাকার টেন্ডার করা হচ্ছে। আমরা এই অবৈধ কাজের দায় নিতে পারব না। এই টাকার মাত্র ১০ শতাংশ টাকা তিনি বরাদ্দ করেছেন। কারণ উনি ভাল করেই জানেন এই টাকা তিনি দিতে পারবেন না। জেলাশাসকদের মনোজ পন্থের মাধ্যমে তিনি নির্দেশ পাঠিয়েছেন।”
  5. এদিন বিজেপিতে যোগ দেন সহকারী অধ্যাপক অজয় কুমার দাস। আইএস‌এফের প্রার্থী ছিলেন তিনি। যোগ দিয়েছেন আর এক অধ্যাপক সঞ্জীব হাঁসদা। আদিবাসী সমাজকে নিয়ে কাজ করেন তিনি। যোগ দিয়েছেন বঙ্কিম বিশ্বাস। পুলিশ অফিসার পদে ছিলেন তিনি, বিজেপিতে যোগ দেওয়ার আগে থেকে পদত্যাগ করেছেন।
  6.  দমদম সেভেন ট্যাঙ্কসের কাছে কারখানায় ভয়াবহ আগুন। প্রথমে একটি কারখানায় আগুন লাগে, পরে পাশে থাকা অন্য কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।
  7. বর্ধমানের ভাতারে এক অষ্টম শ্রেণির ছাত্রীর মৃত্যু। মৃত ছাত্রীর নাম বর্ষা সাঁতরা(১৪)। ওই ছাত্রী বাড়িতে রাখা ইঁদুর মারার বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে বলে দাবি পরিবারের। মোবাইলে আসক্তি এবং পড়াশোনায় অমনযোগী হওয়ার জন্য ছাত্রীকে বকাবকি করেছিলেন মা। সেই কারণেই ওই ছাত্রী আত্মঘাতী হয়েছেন বলে দাবি।
  8. সোমবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর হাসপাতালের বাগান থেকে এক সদ্যোজাতকে উদ্ধার করা হয়। হাসপাতালের সাফাই কর্মীরা প্রথমে শিশুটিকে দেখতে পান। তৎক্ষণাৎ কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। হাসপাতালের নার্স ও চিকিৎসকরা ছুটে এসে সদ্যোজাতকে উদ্ধার করে নবজাতক চিকিৎসা কেন্দ্রে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, শিশুটি স্বাভাবিক ও সুস্থ রয়েছে। তার চিকিৎসা চলছে।
  9. কেন্দ্রীয় সরকারের আম্রুত ২.০ প্রকল্পে ১৯৬.৫ কোটি টাকা বরাদ্দ করা হল কালিম্পং পুর এলাকার জন্য।
  10. সুব্রত গুপ্তের পর আর পাঁচ জন স্পেশাল রোল অবজার্ভারকে বাংলার জন্য নিয়োগ করল নির্বাচন কমিশন। পাঁচ ডিভিশনের জন্য পাঁচ জন অবজার্ভার।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*