- দীর্ঘ অপেক্ষার অবসানের পর বাংলায় চালু হচ্ছে কেন্দ্রের ‘আয়ুষ্মান যোজনা’। বাংলায় ১ লক্ষ ৪৬ হাজার পরিবার এই প্রকল্পের সুবিধা পাবেন। ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যের ক্ষেত্রে এই সুবিধা মিলবে। আজ শুভেন্দু অধিকারী MOU স্বাক্ষর করেন।
- কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার, স্মিতা পান্ডেকে পুর-প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো।
- ফের দিল্লিতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক বসল সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে। সেই বৈঠকে হাজির হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যে ডিম ছুড়ে আক্রমণ করা হয়েছে, সেই কথা ইন্ডিয়া জোটের বৈঠকে গিয়ে বলে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- সোমবার দ্বিতীয়বারের জন্য হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে রয়েছেন তিনি। সিআইডি-র আধিকারিকরা ফের নোটিস দিতে যান অভিষেকের বাড়িতে। এই নিয়ে তৃতীয় নোটিস দেওয়া হল।
- সোমবার, উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান- সহ মোট ২১ জন তৃণমূল কাউন্সিলার পদত্যাগ করলেন। ওই পুরসভায় মোট ৩৫টি আসন রয়েছে।
- হাওড়ার শ্যামপুরে তৃণমূল নেতাকে নেড়া করে কোমরে দড়ি বেঁধে ঘোরানোর ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করল পুলিশ। দুর্নীতির অভিযোগে সন্ন্যাসী মান্না ও ১০০ দিনের কাজের সুপারভাইজ়ার উমারানি মান্নাকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
- ইজ়রায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বেইরুটের দক্ষিণাঞ্চলে ইজ়রায়েলি বিমান হামলার পরেই এই আক্রমণ।
- ট্রাম্পের পরামর্শ পাত্তা দিলেন না ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার ভোরে ইরানের একাধিক সামরিক ঘাঁটিতে একযোগে হামলা চালাল ইজ়রায়েলি সেনা।
- সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৮।

Be the first to comment