- কাজের চাপে ফের অসুস্থ হয়ে পড়লেন দুই বিএলও। কোন্নগরের তপতী বিশ্বাস ও রায়গঞ্জের কৃষ্ণপদ সরকার আপাতত হাসপাতালে চিকিৎসাধীন।
- ২০০২ এর তালিকায় নাম নেই। আতঙ্কে ট্রেনের সামনে ঝাঁপ দিলেন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে। নাম অশোক সরদার, কামারহাটির বাসিন্দা।
- আজ বাৎসরিক টেলি সম্মান পুরস্কার প্রদান। কৃতীদের সম্মানিত করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- আজ নজির গড়ে দশমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন জেডিইউ নেতা নীতিশকুমার।
- বুধবার দুপুর তিনটে থেকে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া। কয়েক ঘন্টাতেই বিপুল সাড়া।
- নিয়োগ শুরু হওয়ার দিনই পালটা মামলা। গত টেটে অংশ নেওয়া কয়েকজন মামলাকারী এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার দাবিতে দায়ের করলেন মামলা।
- বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি হবে আগেই বলেছিলেন। সেই মতো আগামী ৬ ডিসেম্বর মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, ঘোষণা করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।
- রাজ্যকে এড়িয়ে কীভাবে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ? সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে বাংলার কয়েকটি মাদ্রাসা।
- রামমোহন-সহ বাংলার মণীষীদের অপমান। প্রতিবাদ কলকাতা পুরসভার অধিবেশনে। পালটা বিরোধীদের, তুমুল হট্টগোল পুর অধিবেশনে।
- প্রেসিডেন্সি সংশোধনাগারে বিচারাধীন বন্দির রহস্যমৃত্যু! বুধবার সংশোধনাগারের মাঠের গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার। তদন্ত শুরু করেছে পুলিশ। বন্দির নাম সন্দীপ দাস। তিনি আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা।
- আজ বৃহস্পতিবার ৭২ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপনের শেষদিন। নজরুল মঞ্চে উপস্থিত থাকবেন দুই মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও প্রদীপ মজুমদার।
- রাতারাতি উধাও হল শীত। রাজ্যে বাড়ছে তাপমাত্রা। ফের নিন্মচাপের আশঙ্কায় আরও দূরে সরছে শীত।

Be the first to comment