- মাদার টেরিজা এর জন্মশতবার্ষিকীতে তাঁকে অন্তরের শ্রদ্ধা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মাদার ছিলেন শান্তি সৌভ্রাতৃত্ব ও মানবতার প্রতীক।
- গণেশ চতুর্থী উপলক্ষে সমাজমাধ্যমে সকলকে শুভেচ্ছা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- কেন্দ্রীয় কমিটিতে মমতা বন্দ্যোপাধ্যায়। অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবর্ষ, সর্দার বল্লভ ভাই প্যাটেল-বিরসা মুন্ডার জন্মসার্ধশতবর্ষ পালনে তিনটি কমিটি গঠন করল নরেন্দ্র মোদি সরকার। তিনটির সভাপতি প্রধানমন্ত্রী। অটল বিহারী বাজপেয়ি জন্মশতবর্ষ ও বিরসা মুন্ডা সার্ধশতবর্ষ উদযাপন কমিটিতে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হবে ২৮শে আগস্ট ধর্মতলায় গান্ধী মূর্তি পাদদেশে। বক্তব্য পেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফে ছাত্র-ছাত্রী, নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে।
- বিজেপি ই-স্কোয়ার নীতি চালায়। প্রথম ‘ই’ হলো ইলেকশন কমিশন যার কাঁধে ভর দিয়ে ভোটারদের অধিকার হরণ হয় দ্বিতীয় ‘ই’ হল ইডি। প্রথম ‘ই’ ব্যর্থ হলেই দ্বিতীয় ‘ই’-কে রাজনৈতিক হাতিয়ার করে। বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- সিবিআই মানেই তো হল গ্যালারি শো বলল কলকাতা হাইকোর্ট।
- কোন্নগরের নবগ্রামে তৃণমূলের প্রবল অন্তরকোন্দল।
- জীবনকৃষ্ণ সাহার সমালোচনা করে তার আরো দুটি মোবাইল ফেলা নিয়ে অধীর চৌধুরী বললেন, ওনার কটা নম্বর? উনার তাহলে আর নম্বরের খোঁজ পাওয়া গেল।
- শুল্ক নিয়ে আমেরিকার দাদাগিরি মানা হবে না। ডোনাল্ড ট্রাম্প-কে কড়া বার্তা দিলেন নরেন্দ্র মোদি।
- রাজ্যে আসছেন সংঘপ্রধান মোহন ভাগবত। ২১ ডিসেম্বর ২০২৫ রবিবার আরএসএস-এর শতবর্ষ উপলক্ষ্যে কলকাতায় বিশেষ অনুষ্ঠান। ২৫০০ জন বিশিষ্টদের নিয়ে অনুষ্ঠান হবে। অনুষ্ঠান হতে পারে সায়েন্স সিটি অডিটোরিয়ামে।
- এশিয়া কাপে ভারতকে হারানোর হুমকি পাক পেশার হ্যারিস রৌফের।
- মালদার হরিশ্চন্দ্রপুরে আক্রান্ত পুলিশ। সালিশি সভায় তরুণকে উত্যক্ত করার অপচেষ্টা বন্ধের চেষ্টা করাতে গিয়ে আইসি-সহ দুই অফিসারকে ডান্ডা পেটা খেতে হয়।

Be the first to comment