- রেপো রেট অপরিবর্তিতই রইল। ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তিনদিনব্যাপী মনিটরি পলিসি কমিটির বৈঠকের পর গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, আপাতত অপরিবর্তিত রাখা হচ্ছে রেপো রেট।
- অপরিবর্তিত রেপো রেট, ফলে আপাতত বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই।
- মঙ্গলবার গভীর রাতে হাওড়ায় শুটআউট। গুরুতর জখম এক যুবক। পলাতক দূষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে লিলুয়ার ভার্মা কলোনিতে তুমুল উত্তেজনা।
- জখম চোখের চিকিৎসার জন্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট।
- বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য চিকিৎসা সংক্রান্ত মতামত নেওয়ার জন্য বৃহস্পতিবার অভিষেককে এসএসকেএমে যাওয়ার নির্দেশ দেন। সেখানকার চক্ষু বিভাগ মেডিক্যাল বোর্ড গঠন করে বিদেশযাত্রার প্রয়োজনীয়তা আছে কিনা জানাবে, নির্দেশ বিচারপতির।
- তাঁর মক্কেল এসএসকেএম হাসপাতালে যাবেন না, আদালতেই জানালেন অভিষেকের আইনজীবী। পরে পুরো মামলাই খারিজ করলেন বিচারপতি।
- নেট-এর নম্বরের ভিত্তিতেই করা হবে পিএইচডিতে ভর্তি। আলাদা করে আর কোনও প্রবেশিকা নিতে পারবে না বিশ্ববিদ্যালয়গুলি, জানাল শিক্ষা দফতর।
- পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর মদতপুষ্ট সন্দেহভাজন নয় জঙ্গিকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ।
- সীমান্তে সন্ত্রাস চালিয়ে অস্থিরতার সৃষ্টির পরিকল্পনা, দাবি পুলিশের, ধৃতদের মধ্যে চারজন নাবালকও রয়েছে।
- সকাল থেকে দক্ষিণের একাধিক জেলায় আকাশ কালো করে শুরু তুমুল বৃষ্টি।
- রকেট হামলায় পণ্যবাহী ভারতীয় জাহাজ ধ্বংস ইয়েমেন উপকূলে, উদ্ধার ১৩ জন ভারতীয়-সহ ১৪ নাবিক, নেপথ্যে কি জঙ্গি সংগঠন হুথি, আশঙ্কা বিদেশ মন্ত্রকের
- বুধবার দিল্লিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত সাংবাদিক বৈঠক নিয়ে ব্যাপক কৌতুহল দেখা দিয়েছে। এর সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই, ঘোষণা বিদেশ মন্ত্রকের।

Be the first to comment