- শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে এনসিপিআই সাংসদরা।
- জল্পনা উড়িয়ে প্রধানমন্ত্রীর প্রাতঃরাশ বৈঠকে হাজির মুর্শিদাবাদের তিন সংখ্যালঘু সাংসদ খলিলুর রহমান, আবু তাহের খান এবং ইউসুফ পাঠান।
- বিতর্কিত বোফর্স মামলায় ইতি। ২০০৫ সালে দিল্লি হাইকোর্টে খারিজ হয়ে গিয়েছিল সুইডিশ অস্ত্র নির্মাতা সংস্থা ও হিন্দুজা ভাইদের বিরুদ্ধে বোফর্স মামলা। ২০১৮ সালে ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট মামলা করেছিল সিবিআই। সেই মামলাও খারিজ করে ঐতিহাসিক বোফর্স মামলায় ইতি টানল শীর্ষ আদালত।
- আচমকা অসুস্থ জনপ্রিয় অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তাঁর হাতে অপারেশন হয়েছে।
- খবর পেয়ে শুক্রবার সকালে তাঁকে দেখতে দক্ষিণ শহরতলির এক বেসরকারি হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মিঠুন চক্রবর্তীর সঙ্গে কথা বলে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
- গত কয়েকদিন ধরে বৃষ্টিতে নাজেহাল শহরবাসী। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়াফলায় আগামী কয়েকদিন বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। ৭ জেলায় জারি হলুদ সতর্কতা। তবে উত্তরের পরিস্থিতি বদলাবে। কমবে বৃষ্টির দাপট।
- শুক্রবার সাত সকালে কাজে যাওয়ার পথে ইটাহারে মর্মান্তিক পথদুর্ঘটনা, প্রাণ হারালেন ৩ জন, আহত ৮ জন, হতাহতেরা সকলেই দিনমজুর।
- বিদেশ যেতে মরিয়া, হাইকোর্ট খারিজ করার ২৪ ঘণ্টার মধ্যে ফের সুপ্রিম কোর্টে বিদেশ যাত্রার ছাড়পত্র চেয়ে আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আগামী সপ্তাহে শুনানি।
- ইউপিআই পেমেন্টে বসছে চার্জ, বিল পাশ করালো সরকার।
- থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের কাছে একটি স্কুলে শুক্রবার সকালে গুলিবিদ্ধ হয়ে শিক্ষক-সহ দু’জনের মৃত্যু হয়েছে। জখম ১৫ জন। অভিযোগ, অষ্টম শ্রেণির এক পড়ুয়া আচমকা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। পরে ওই পড়ুয়া নিজেও আত্মঘাতী হয়।
- কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসে আসছে নয়া বিল। ১২ অগাস্ট বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন ডাকল সরকার।
- আঙুলে চোট, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দলে নেই শুভমন গিল। ভারতের নেতৃত্বে সহ-অধিনায়ক কে এল রাহুল।

Be the first to comment