- আয়ুষ্মান ভারত প্রকল্পে যোগ দিল বাংলা। সোমবার নয়াদিল্লিতে ন্যাশনাল হেল্থ অথরিটির সঙ্গে মউ স্বাক্ষর করল রাজ্য। ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- সংসদে তৃণমূল ভাঙার জল্পনার মধ্যেই রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিলেন তৃণমূলের সুখেন্দুশেখর রায়। ছাড়লেন দলও।
- সুখেন্দুশেখরের পর রাজ্যসভা ছাড়তে চলেছে আরও এক তৃণমূল সাংসদ অভিনেত্রী কোয়েল মল্লিক। তুঙ্গে জল্পনা।
- আজই কি লোকসভায় ভাঙছে তৃণমূল, তুঙ্গে বিদ্রোহীদের তৎপরতা। এখনও জোগাড় হয়নি প্রয়োজনীয় সংখ্যা, যোগাযোগ চলছে, মমতার পক্ষে দাঁড়ালেন ৫/৬ জন সাংসদ। বাকি বিদ্রোহীদের মধ্যে নানা বিষয়ে মতভেদ।
- আম আদমি পার্টি ও ডিএমকে-র অনুপস্থিতিতে দিল্লিতে শুরু হল ইন্ডিয়া জোটের বৈঠক।
- জোটের বৈঠকে রয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- মেসি-কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ গ্রেফতারি এড়াতে মরিয়া অরূপ বিশ্বাস। জরুরি ভিত্তিতে শুনানির আর্জি বাতিল করল আদালত।
- আদালতে বড় ধাক্কা অরূপ বিশ্বাসের। মিলল না সাময়িক রক্ষা কবচ। আজ কি দেবেন থানায় হাজিরা, উঠছে প্রশ্ন।
- পুলিশের জালে ফলতার তৃণমূল প্রার্থী “পুষ্পা” জাহাঙ্গীর খান। নেপাল সীমান্ত থেকে তাকে ধরল বেঙ্গল এসটিএফ।
- যাদবপুর রেল স্টেশনে রবিবার গভীর রাতে চলল বুলডোজার, উচ্ছেদ কয়েকশো হকার।
- উচ্ছেদে বাধা দিতে গিয়ে আহত ও গ্রেফতার বামনেতা সৃজন ভট্টাচার্য-সহ একাধিক।
- সোমবার সকাল থেকে সৃজনদের মুক্তির দাবিতে উত্তপ্ত যাদবপুর।

Be the first to comment