- সোমবার ফের উত্তরবঙ্গ সফরো যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বন্যা -পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করবেন তিনি। শিলিগুড়িতে করবেন প্রশাসনিক বৈঠকও।
- ছাত্র-শিক্ষক অনুপাতে নজর রেখে এবার থেকে রাজ্যের শিক্ষকদের বদলি নীতিতে বদল।
- চিহ্নিত ভোটার। তাই এন্যুমারেশন ফর্ম ফিলআপ করার কোনও বাধ্যবাধকতা নেই মুখ্যমন্ত্রীর। বলছে কমিশনের নিয়ম।
- ৭ নভেম্বর শুক্রবার সন্ধ্যেয় প্রকাশিত হয়েছে এসএসসি একাদশ, দ্বাদশের ফল। আর সেই ফল নিয়েই বিভ্রাট। রাত পোহালেও সেই ফল দেখতে পেলেন না সিংহভাগ পরীক্ষার্থী। শনিবার সকাল পর্যন্ত খুলছে না কমিশনের পোর্টাল।
- ফল প্রকাশিত হলেও এখনই শুরু করা যাবে না একাদশ ও দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া ফল প্রকাশের দিনই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।
- ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল তুরস্কের প্রশাসন।
- মানবদেহের ডিএনএ-র আবিস্কারক নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসনের
জীবনাবসান। বয়স হয়েছিল ৯৭ বছর। তাঁর এই আবিস্কার চিকিৎসা বিজ্ঞান-সহ সব ক্ষেত্রে নতুন দিশা এনেছিল। - কলকাতার পাশাপাশি সব জেলার তাপমাত্রাই ক্রমশ নামছে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামল ২১.৬ ডিগ্রি সেলসিয়াসে। আরও নামবে তাপমাত্রা, জানাল আবহাওয়া দফতর। রাজ্যের জেলাগুলির তাপমাত্রা আগেই নামতে শুরু করেছে।
- দ্বিতীয় হুগলি সেতু রবিবার ৯ নভেম্বর ১৬ ঘণ্টা বন্ধ থাকছে। ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই সেতু দিয়ে যানবাহন চলবে না। সংস্কারের জন্য।দ্বিতীয় হুগলি সেতুতে যানবাহন চলাচল ১৬ ঘণ্টা বন্ধ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।
- খুলল পোর্টাল। আজ থেকে অনলাইনে ফিলআপ করা যাবে এন্যুমারেশন ফর্ম। বে শর্ত একটাই, এপিক নম্বরের সঙ্গে মোবাইল নম্বরের লিংক থাকতেই হবে। না হলে ওটিপি আসবে না।
- বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। শুক্রবার রাতের ঘটনা। তবে কোন গাড়ি তাঁদের চাপা দিয়েছে তা এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত করছে। উলুবেড়িয়া আমতা রোডের ঘটনা।
- জমির ধান নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ ও হাতাহাতি। তার জেরে মৃত্যু হল একজনের। মৃতের নাম আব্দুল রহমান মল্লিক। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বীরভূমের লাভপুরে। এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Be the first to comment