রোজদিন ডেস্ক : ফের কিশোরীর আত্মহত্যা। ঘটনাস্থল শিলিগুড়ি। সুইসাইড নোটে অনুমান, পড়াশোনার চাপেই এই চরম সিদ্ধান্ত। আদতে ওড়িশার বাসিন্দা কিশোরীর নাম সরলা ঠকচক। তার মা বিএসএফে কর্মরত। বাবা ওড়িশায় থাকেন। বছর ১৫-র সরলা মায়ের সঙ্গে শিলিগুড়িতেই থাকে। পড়ে নবম শ্রেণিতে। কাল স্কুলে যাওয়ার জন্য বেরিয়েও সেখানে যায়নি সে। নিজেদের আবাসনের কিছু দূরে এক বেসরকারি আবাসনে যায় সে। সেখানে এক বাসিন্দা রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পান। চটজলদি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে জানানো হয়। কিশোরীর ব্যাগ ইত্যাদি থেকে তার পরিচয় মেলে। আবাসনের ছাদে চাপা দেওয়া ছিল তার সুইসাইড নোট। যা দেখে পুলিশের ধারণা, পড়াশোনার চাপে এবং আশানুরূপ ফল না করতে পেরে সে এই চরম সিদ্ধান্ত নিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নামে। পুলিশ প্রকৃত কারণ জানতে অনুসন্ধান চালাচ্ছে।

Be the first to comment