রোজদিন ডেস্ক: উত্তরাখন্ডের দেবপ্রয়াগে শুক্রবার খাদে গাড়ি পড়ে পাঁচ জন মর্মান্তিক ভাবে প্রাণ হারান। একজন গুরুতর আহত। মৃতরা সকলেই হরিদ্বারের লাকসারের বাসিন্দা। পৌড়ি তে কিছু কাজের জন্য যাওয়ার পথে এই ভয়াবহ দুর্ঘটনা হয়। পুলিশ, উদ্ধার কারীরা ছয় জন কে উদ্ধার করে। এর মধ্যে পাঁচ জন ই মৃত। গাড়িতে আর কেউ ছিলেন কিনা পুলিশ জানার চেষ্টা করছে।
উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই দুর্ঘটনা কে হৃদয় বিদারক বলে জানান। তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারগুলিকে গভীর সমবেদনাা জানান। দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তির চিকিৎসার জন্য প্রশাসন কে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।৷ কিভাবে এই ভয়াবহ দুর্ঘটনা হোল, পুলিশ তদন্ত করছে।

Be the first to comment