- বিহারের সভায় তাঁর মাকে আক্রমণের পাল্টা দিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী।
- ভোট চুরি আসলে আপনার চুরি, আপনার অধিকারের চুরি বললেন রাহুল গান্ধী। তিনি বললেন ভোট বাঁচাও, অধিকার বাঁচাও, গণতন্ত্র বাঁচাও, ভবিষ্যৎ বাঁচাও। তিনি আরো বলেন, শিক্ষা, সংরক্ষণ, অধিকার রোজগার, যুবকদের ভবিষ্যৎ, গণতন্ত্র বাঁচাতে গেলে ভোট চুরির রুখতেই হবে।
- এবার থেকে দু-বারে উচ্চ মাধ্যমিক। ২০২৬-এর পরীক্ষা শুরু হবে ২০২৫-এই। আগামী সোমবার ৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত হবে ২৬-এর উচ্চ মাধ্যমিকের প্রথম পর্ব। এমসিকিউ ও এম আর সিটে পরীক্ষা হবে। ৬ লক্ষ ৬০ হাজার পরীক্ষার্থী এবারে উচ্চ মাধ্যমিক দিচ্ছেন। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে ২০২৬-এর মার্চে, দুটি পরীক্ষার যোগ ফল হবে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর।
- কমিশনের দাগীদের তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে কিছু দাগী শিক্ষক মামলা করেছিলেন, সেই মামলা খারিজ করে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। প্রসঙ্গত এসএসসি মামলার কথা বলা হচ্ছে।
- দাগী তালিকা প্রকাশ হতেই কান ধরে উঠবস করলেন তমলুকের কাউন্সিলার। বিজেপি নেতা রাহুল সিনহা-এর পরিপ্রেক্ষিতে বলেন, তৃণমূলের মধ্যেও কিছু লোক আছেন সৎ। তারা এই জাতীয় অপরাধ দেখে হতভম্ব। বিবেকের তাড়নায় কান ধরে উঠবস করছেন। তবে তমলুকের কাউন্সিলর বলেন যে, আমাদের নেতারা মুখ খুলছেন না। শুভেন্দুবাবুর সঙ্গে ভেতরে ভেতরে তাদের গড়াপেটা। তাই আমি বিবেকের তাড়নায় কান ধরে উঠবস করছি।
- মুর্শিদাবাদের সাগরদিঘীতে খোদ পঞ্চায়েত প্রধানের বাড়িতে কমিউনিটি টয়লেট। প্রধান রোজিনা বেগমের বাড়িতে এই টয়লেট তৈরি হচ্ছে। ক্ষমতা কুক্ষিগত করার নিদর্শন দেখে তোপ দেগেছেন বিরোধীরা। রোজিনার বক্তব্য মানুষের কথা ভেবে নিজে জায়গা দিয়েছি কমিউনিটি টয়লেট করার জন্য।
- মুর্শিদাবাদের একটি পঞ্চায়েতে মৃত্যুর শংসাপত্র লেখার জন্য ৫০০ টাকা নিলেন পঞ্চায়েতের চিকিৎসক। অভিযোগে সরব স্থানীয় বাসিন্দারা।
- বীরভূম জেলার দুবরাজপুর শহরে ভুয়ো ভোটারের ছড়াছড়ি। কেউ মৃত, কেউ এলাকা ছেড়ে চলে গেছেন, কিন্তু ভোটার তালিকায় নাম জ্বলজ্বল করছে।
- ষড়যন্ত্র করে থামানো যাবে না আমাদের প্রতিবাদ, আমাদের ভাষা আন্দোলন, বলল তৃণমূল কংগ্রেস। সেনা তাদের মঞ্চ খুলে দেওয়ার পরেও আজকে থেকে ডরিনা ক্রসিং-এ হবে প্রতিবাদ সভা। এমনই জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে।
- আজ সেনার একটি ট্রাক রাইটার্স বিল্ডিং-এর পাশ দিয়ে যাচ্ছিল। পেছনে ছিল কলকাতা পুলিশ কমিশনারের গাড়ি। সেনার লরিটি সিগন্যাল অতিক্রম এবং রাশ ড্রাইভিং করেছে বলে অভিযোগ। ভারতীয় ন্যায় সংহিতার ২৮১ ধারায় ট্রাক ড্রাইভার-এর বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ। এইভাবে সেনার সঙ্গে সরকার তথা পুলিশের সংঘাত স্পষ্ট হলো।
- তৃণমূল কংগ্রেসের পাশে নয় বিজেপির পাশেই থাকবেন মতুয়ারা বললেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।
- উত্তর ২৪ পরগনার বাগদায় দুই জায়ের এক প্রেমিক। প্রেমিকের সঙ্গে পালায় দুই বউ। পালানোর আগে শ্বশুর, শাশুড়ি ও তিন সন্তানকে বিষ খাওয়ায় বউমারা।
- পিঠের সমস্যায় ভুগছেন প্যাট কামিংস। তাই অস্ট্রেলিয় অধিনায়ক ভারতের বিরুদ্ধে খেলার ক্ষেত্রে অনিশ্চিত।
- ২১ নভেম্বর এসেন্টস সিরিজ শুরু তার ঠিক আগেই টেস্ট ক্রিকেট থেকে সরে গেলেন ইংল্যান্ডের অলরাউন্ডার জেমি ওভারটন।
- বিশ্বকাপ ক্রিকেটের পুরস্কার মূল্যে ছেলেদের টেক্কা দিল মেয়েরা।

Be the first to comment