পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. ভারী কুয়াশা, তাহেরপুর হেলিপ্যাডে নামতেই পারল না মোদির চপার। দমদমে ফিরে বিমানবন্দর থেকে ভার্চুয়ালি সভায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী।
  2. বিজেপিকে একটা সুযোগ দিন। ডবল ইঞ্জিন সরকার গড়তে দিন, দেখুন কত দ্রুত উন্নয়ন হয়। ভার্চুয়াল ভাষণে বললেন প্রধানমন্ত্রী।
  3. বলা উচিত ‘গো ব্যাক অনুপ্রবেশকারী’, কিন্তু ‘গো ব্যাক মোদি’ বলছে ওরা। মোদির নিশানায় তৃণমূল।
  4. ভার্চুয়ালি জাতীয় সড়ক সম্প্রসারণ-সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
  5. সভা শুরু আগে ১২ নং জাতীয় সড়কে “গো ব্যাক মোদি” পোস্টার, চাঞ্চল্য ছড়াল এলাকায়।
  6. মোদির আক্রমণের কড়া জবাব তৃণমূলের। তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে আক্রমণে তৃণমূল নেতৃত্ব।
  7. নাগরিকত্ব নিয়ে মতুয়াদের সঙ্গে প্রতারণা করেছেন প্রধানমন্ত্রী, বিজেপিকে নিশানা মমতাবালা ঠাকুরের।
  8. তাহেরপুর শনিবার সকালে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিনজনের, জখম ২। তারা প্রত্যেকেই মুর্শিদাবাদ থেকে মোদির সভায় এসেছিলেন।
  9. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মোদির সভায় আসা মৃত বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব।
  10. অসমে রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় আটটি হাতির মৃত্যু। বেলাইন ট্রেন।
  11. আজ সেবাশ্রয় শিবির পরিদর্শন করলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  12. এসআইআর প্রক্রিয়ায় শুনানি ও তথ্য যাচাই পর্বে নজরদারি বাড়াতে মাইক্রো অবজার্ভার নিয়োগ করছে কমিশন।
  13. যুবভারতীতে মেসির অনুষ্ঠানে রাজ্যের এক মন্ত্রীর ঘনিষ্ঠ প্রায় তিনশোজন মাঠে ছিলেন, পুলিশি জেরায় শতদ্রু দত্ত।
  14. শতদ্রু দত্তের কয়েকটি অ্যাকাউন্ট মিলিয়ে ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করল পুলিশ।
  15. আজ ধর্মতলার রানি রাসমণি রোডে দুপুরে প্রদেশ কংগ্রেসের সহস্র কন্ঠে সংবিধান পাঠ। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার-সহ অন্যরা।
  16. তৃণমূল পরিচালিত বসিরহাট পুরবোর্ড ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*