পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. রবিবাসরীয় ছুটির সকালে কলকাতায় জমকালো ম্যারাথনে তৈরি হল জাতীয় রেকর্ড।
  2. এন্টালিতে বহুতলে আগুন, নিয়ন্ত্রণে দমকলের ৫টি ইঞ্জিন।
  3. বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে প্রেমিকার স্বামীকে খুন, মগরায় ধৃত প্রেমিক-সহ ২।
  4. কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্তে বিএসএফ জওয়ানকে অপহরণ করল বাংলাদেশি দুষ্কৃতীরা।
  5. খড়গপুরে ডাকাতি রুখে দিল তৎপর পুলিশ, গ্রেফতার ভিনরাজ্যের ৭ দুষ্কৃতী।
  6. সকালে রাজ্য জুড়ে ঘন কুয়াশা, রবিবার মরশুমের শীতলতম দিন, কলকাতার পারদ নামল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে।
  7. অসমকে ১০ হাজার কোটি টাকার সার কারখানা উপহার দিলেন প্রধানমন্ত্রী।
  8. ঘৃণা ভাষণ নিয়ে আইন আনতে চলেছেন তেলেঙ্গানা সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির
  9. ঝাড়খণ্ডের হাজারিবাগে খোলামুখ খনির দেওয়াল ধসে মৃত ২ শ্রমিক
  10. মুম্বইতে মদ্যপের গাড়ির ধাক্কা বলিউড তারকা নোরা ফতেহির গাড়িতে, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী
  11. রবিবার সকালে জলপাইগুড়িতে পথদুর্ঘটনায় এক মহিলা পরীক্ষার্থীর মৃত্যু।
  12. কাজে গাফিলতি, রাজ্য প্রাশাসনের কোপে তৃণমূল পরিচালিত দুই পুরসভা। শোকজ নোটিস পেল ঝালদা ও খড়গপুর পুরসভা।
  13. পূর্ব মেদিনীপুরে গানের মঞ্চে হেনস্থার শিকার গায়িকা লগ্নজিতা, এফআইআর দায়ের হতেই গ্রেফতার মূল অভিযুক্ত
  14. ওসমান হাদির মৃত্যুতে অশান্তি ও বিক্ষোভের আবহে সিলেটের ভারতীয় উপদূতাবাস এবং ভিসা কেন্দ্রের নিরাপত্তা বাড়াল ইউনূস প্রশাসন।
  15. হাওড়ায় জোড়া দুর্ঘটনার বলি তিনজন। নিবড়ায় বাইক দুর্ঘটনায় মৃত্যু পথচারি ও বাইকচালকের, জগৎবল্লভপুরে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু সাইকেল আরোহীর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*