দীপু দাসের হত্যাকারীদের বিচার চেয়ে কড়া বার্তা কেন্দ্রের

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলাদেশে তরুণ দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকান্ডের বিচারের দাবিতে কড়া বার্তা দিলো কেন্দ্রীয় সরকার। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত। সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে তাঁরা উদ্বিগ্ন। এই কথা ওঁদের জানানো হয়েছে। ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকান্ডে অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে বলে দৃঢ়ভাবে জানান তিনি। পড়শি দেশকে তা জানানো হয়েছে। বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে ভারতের আধিকারিকরা নিরন্তর যোগাযোগ রাখছেন।

গতকাল দীপু দাসের হত্যাকান্ডের প্রতিবাদে দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের সামনে কয়েকজন বিক্ষোভ দেখান৷ এই নিয়ে ওই দেশের প্রচার মাধ্যমের একাংশে ভূয়ো, অতিরঞ্জিত খবর প্রচারিত হয়। এই বিষয়ে প্রশ্নে রণবীর জয়সওয়াল তা স্বীকার করেন। বলেন, গতকাল কয়েকজন যুবক দীপু দাসের হত্যার প্রতিবাদ করেন। সংখ্যালঘুদের সুরক্ষার দাবি করেন। সেখানে জোর করে প্রবেশের কোন চেষ্টাও হয়নি। এর ফুটেজও আছে। ভারতে অবস্থিত যে কোন বিদেশি প্রতিষ্ঠানের নিরাপত্তা সুনিশ্চিত করতে তাঁরা বদ্ধপরিকর বলে রণধীর জয়সওয়াল জানিয়ে দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*