- আজ গুজরাটের হনসালপুরে নরেন্দ্র মোদির সরকারি অনুষ্ঠান। গণেশ চতুর্থীর আনন্দঘন দিনে ভারতের মেক ইন ইন্ডিয়া যাত্রায় নতুন অধ্যায় জুড়লো বলেন মোদি, মেক ইন ইন্ডিয়া মেক ফর ওয়ার্ল্ড-এর লক্ষ্যে তীব্র গতিতে এগোচ্ছে বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ভারতে তৈরি ইলেকট্রিক গাড়ি এরপর ১০০টি দেশে রপ্তানি হবে। গুজরাটের হানাসালপুরের মারুতি কারখানারও ১৩ বছর পূর্ণ হল। টিনেজ ডানা মেলে স্বপ্নের উড়ান ভাড়ার বয়স, এক্ষেত্রেও তাই হবে।
- ভোটারের অধিকার যাত্রায় আজ অভিনব দৃশ্য দেখা গেল। গরম গরম চা ও পকোড়া সহযোগে যাত্রা, ভোট চুরি এবং গান্ধিজি এই বিষয়ে জোটের সহকর্মীদের নিয়ে গরম গরম আলোচনা হলো। আলোচনা সভায় ছিলেন রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব।
- জনস্রোত শুধু নয়, এটা বিহারের মানুষের জন্য সংকল্প একটাও ভোট চুরি হতে দেব না অধিকার ছিনিয়ে নিতে দেব না। বললেন রাহুল গান্ধী।
- প্রিয়াঙ্কা গান্ধী আজ ভোটের অধিকার যাত্রায় যোগ দিয়ে বলেন “বিহারে জনগণের কণ্ঠস্বর/ ছিনিয়ে নিতে দেব না ভোটের অধিকার।” তিনি আরো বলেন, বিহারে মুদ্রাস্ফীতি, বেকারত্ব, অভিবাসন, অর্থনৈতিক সংকট – সব ক্ষেত্রে ব্যর্থ সরকার। জনগণের ভোট চুরি করে ক্ষমতায় থাকতে চায় বিজেপি-জেডিইউ সরকার।
- আজ বর্ধমানে সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে দেড় লক্ষ মানুষকে সরকারি পরিষেবা দেওয়া হয়। মুখ্যমন্ত্রী বলেন, বর্ধমান যেন ধনধান্যে পুষ্পে ভরা। ধান উৎপাদনে রাজ্যে প্রথম বর্ধমান তেমনি সারা ভারতে ধান উৎপাদনে ভারতের প্রথম বাংলা।
- বর্ধমানের সভায় পুজোর ঢাক বাজিয়ে দিলেন মমতা। বললেন, ২১ তারিখ মহালয়া, দুর্গা পূজোর অভিনন্দন জানাই সবাইকে। সরকারি অনুষ্ঠানে তার লেখা পুজোর গানের দু-কলি আগাম শোনালেন। তা হল ধনধান্যে ভরে/ মা এসেছেন ঘরে।।
- জীবনকৃষ্ণ সাহার গ্রেপ্তারি এবং তার মোবাইল নর্দমায় ফেলে দেওয়া নিয়ে আজ সাংবাদিক সম্মেলনে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বললেন শুধু জীবনকৃষ্ণ নয় টিএমসির পুরো সিস্টেমটাই চোর, সব তৃণমূল কংগ্রেস চোর। শুভেন্দু বলেন এখানেও পিসি ভাইপো কেলেঙ্কারি। দুর্নীতিতে নেতৃত্ব দিয়েছেন পিসি ও ভাইপো। এটা হিমশৈলের চূড়া মাত্র, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে আক্রমণ করেন।
- ব্যাঙ্ক জালিয়াতের অভিযোগে সল্টলেক ও লেনিন সরণীতে ব্যবসায়ীর বাড়িতে ইডি তল্লাশি।
- আনন্দপুরে গেস্ট হাউসে লুধিয়ানার মহিলার মৃতদেহ।
- বিশাখাপত্তনাম-এ উদয়গিরি ও হিমগীরী নামে দুটি ভারতে তৈরি যুদ্ধজাহাজ আসছে। এর উদ্বোধন করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
- হিসেব না দিলে অনুদান বন্ধের নির্দেশ হাইকোর্টের। দুর্গাপূজার অনুদানে দুর্নীতির অভিযোগ।
- মিড-ডে-মিল নিয়ে বিক্ষোভ সুবোধ মল্লিক স্কোয়ারে। মিড ডে মিল কর্মীদের আন্দোলন। রন্ধন কর্মীদের বেতন মাত্র ২০০০ টাকা তাও ১০ মাস পান তারা, বারো মাস পান না। এই বেতন বৃদ্ধির দাবিতেই বিক্ষোভ।
- মালদায় হরিশ্চন্দ্রপুরে পুলিশ মার খাওয়ায় তৃণমূল কংগ্রেস যোগ। সরকারকে অস্বীকার করে সালিশি সভা। পুলিশ আক্রান্ত, তৃণমূল কংগ্রেস নেতার দ্বারা। এ বিষয়ে সুকান্ত মজুমদার বলেন হয় টেবিলের নিচে পুলিশ লুকায়, না হলে পালিয়ে যায়। পুলিশ নপুংসক বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
- কৃষ্ণনগরে কলেজ ছাত্রী ঈশিতা মল্লিক খুনে অভিযুক্ত গোরক্ষপুরের দেশরাজ সিং এখনো অধরা।
- ফের পিছলো সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি।

Be the first to comment