৫টায় পনেরো

Spread the love
  1. জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসাধারণ উপহার দিলেন। ইসিবা কে প্রধানমন্ত্রী ঐতিহ্যবাহী ও মূল্যবান পাথরের বোল বা পাত্র এবং রুপোর চপস্টিক দিলেন ।ভারতীয় ও জাপানি সংস্কৃতির মেলবন্ধনে তৈরি এগুলি।
  2. জাপানের প্রধানমন্ত্রী সিগেরু ইসিবার স্ত্রী ইয়েশিকো নাকামুরাকে প্রধানমন্ত্রী মোদী অসাধারণ মসলিনের শাল দেন। লাদাখের চাংথাঙ্গে ভেড়ার লোম দিয়ে তৈরি হাতে বোনা হালকা উষ্ণ নরম শাল। আইভরি রংয়ের ওপর মরচে গোলাপি ও লাল রঙের কাশ্মীরের হস্তশিল্পের কাজ। শুধু শাল নয়, হাতে তৈরি ফুল পাখি আঁকা কাগজের মন্ড দিয়ে তৈরি বক্সের ভেতরে রাখা ছিল শালটি। বাক্স এবং শাল যেন একে অপরকে বলছে আমায় দেখ আমি কি সুন্দর।
  3. ভোটার অধিকার যাত্রা নিয়ে রাহুল গান্ধী আজ বিহারের আড়ায়। তিনি বলেন সংবিধান বাঁচানোর ক্ষেত্রে আপনারা আপনাদের অবদান রেখেছেন। বিহার থেকে স্বাধীনতার যাত্রা শুরু হয়েছে তাই ভোটাধিকার যাত্রা বিহার থেকে শুরু হল পুরো দেশে গরিব যুবকদের আওয়াজ শোনা যাবে। বিহারে একটা ন্যায্য ভোট ছাড়বো না। বিহারে ভোট চুরি হতে দেব না।
  4. আজ বিহারের আড়ায় রাহুল তেজস্বীর পাশে দাঁড়ালেন অখিলেশ সিং যাদব। বললেন যারা আমাদের ভয় দেখাচ্ছে তারা ট্রাম্পকে ভয় পাচ্ছে। শুধু জিনিসপত্রের দামে শুল্ক নয়, মোদির মুখেও শুল্ক বসিয়েছে। রাহুল তেজস্বীকে ধন্যবাদ এই যাত্রার জন্য। এর মাধ্যমে বিহারের জনতা জাগ্রত হয়েছে। নিজেদের ভোটের পাহারাদারি করে এনডিএ জোটকে বিহার থেকে বিদায় দেবে।
  5. মস্তানি আমরা মানবো না। রাহুল গান্ধীকে মোকাবিলা না করতে পেরে বিজেপি উসকে দিয়ে বিহারের ভোটে প্রভাব ফেলার চেষ্টা করছে। যে মাস্তান প্রদেশ অফিস ভাঙচুর করেছে তাকে গ্রেফতার না করা পর্যন্ত লাগাতার কংগ্রেস আন্দোলন করবে বললেন অধীর চৌধুরী।
  6. আজ কলকাতার খিদিরপুরে এই বিষয়ে প্রতিবাদ সভা করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
  7. প্রদেশ কংগ্রেস দপ্তরে বিজেপি আরএসএস-এর গুন্ডাবাহিনীর বিরুদ্ধে দলগতভাবে বিজেপি কোন ব্যবস্থা নেয়নি। এ রকমই অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। রাহুল গান্ধী ভোট চুরির বিরুদ্ধে লড়াই সংগঠিত করছেন ভারত জুড়ে, কোনো অবস্থাতেই কংগ্রেসের এই লড়াইকে শেষ করা যাবে না। বলেন শুভঙ্করবাবু।
  8. একটানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ডুয়ার্স। জনজীবন বিপর্যস্ত।
  9. ১২ সেপ্টেম্বর পর্যন্ত জীবনকৃষ্ণ সাহা-কে জেলে থাকতে হবে। এই কথা শুনে আদালতে সবার সামনে কেঁদে ফেললেন জীবনকৃষ্ণ।
  10. তদন্তে সহযোগিতা করছেন না জীবন, তদন্তকারীদের বিভ্রান্ত করছেন বারবার। ইডি সূত্রের খবর।
  11. ধর্মতলায় অবস্থান-বিক্ষোভে নৌসাদ সিদ্দিকী। এস আই আর-সহ একাধিক ইস্যুর প্রতিবাদে আইএসএফের এই বিক্ষোভ। আগামী কয়েক দিন চলবে এই অবস্থান।
  12. এসএসসি দুর্নীতি নিয়ে নওশাদের বক্তব্য যদি তালিকা প্রকাশ করে দেয় তাহলে টিএমসির সব গল্প শেষ। টাকা ফেরত চাইলে টিএমসি নেতারা বাড়িতে থাকতে পারবে তো? র‍্যাঙ্ক জাম্প, পরীক্ষা না দিয়ে চাকরি শুধুই জালিয়াতি দুর্নীতি। পাপ বাপকেও ছাড়ে না বললেন নওশাদ সিদ্দিকী।
  13. পশ্চিম মেদিনীপুরের দাসপুরে স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার ধৃত স্ত্রী সহ ২।
  14. নদীয়ার রানাঘাটে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামীসহ শ্বশুর-শাশুড়ির যাবজ্জীবন সাজা। ২০১৭ সালে পণের দাবিতে আগুন লাগিয়ে খুন করা হয় গৃহবধূকে।
  15. মালদায় গ্রেপ্তার বাংলাদেশি যুবক হৃদয় মিঁয়া। তার ভুয়ো প্যান কার্ডও উদ্ধার হয়েছে। ইংলিশ বাজার থানার পুলিশ গ্রেপ্তার করে হৃদয়কে। ভুয়ো নামে ১০ বছর ধরে অবৈধভাবে ভারতে বসবাস করত সে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*