পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. এসআইআর করতে না দিলে সরকার ফেলে দিত। অমিত শাহের চালাকি আমি ধরে ফেলেছি। বহরমপুরে বললেন মমতা।
  2. মুর্শিদাবাদের মানুষ ভেদাভেদের রাজনীতি মানবে না। মুর্শিদাবাদে বিজেপিকে নিশানা মমতার।
  3. কেউ কেউ সংখ্যালঘুদের বিভ্রান্ত করছে। বলছে ওয়াকফ নিয়ে আমরা নাকি কিছু করিনি। মিথ্যা কথা। আমরা বিধানসভায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আইন পাশ করেছিলাম। বলেছিলাম জোর করে সম্পত্তি কাড়া যাবে না, বললেন মুখ্যমন্ত্রী
  4. ভরতপুরের বিধায়ক হুঁমায়ুন কবীরকে সাসপেন্ড করল তৃণমূল। ‘পচা ধান, সরিয়ে দিয়েছি,’ মন্তব্য মমতার।
  5. টাকার দামে সর্বকালীন পতন। এক ডলার ছাড়াল ৯০ টাকা। ভারতের বাজার ছাড়ছেন বিদেশি লগ্নিকারীরা।
  6. আগামী ১০ ডিসেম্বর কলকাতায় এক অনুষ্ঠানে আসছেন মহাকাশচারী শুভাংশু শুক্লা।
  7. উত্তরপ্রদেশে মর্মান্তিক পথদুর্ঘটনায় চার চিকিৎসকের মৃত্যু, তার মধ্যে রয়েছেন কলকাতার এক।
  8. বৃহস্পতিবার সকালে গিরিশপার্ক মেট্রোর তিন নম্বর গেটের পাশের একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার যুবকের দেহ। নাম সৌম্যদিত্য কুণ্ডু। বয়স একুশ।
  9. দেশ জুড়ে ইন্ডিগোর বিমান পরিষেবায় অচলাবস্থা জারি, দু’শোর বেশি উড়ান বাতিল। আজও বাতিল ৩০টি উড়ান।
  10. খালেদা জিয়ার শারীরিক অবস্থা উদ্বেগজনক, কাটেনি সঙ্কট। দেখে এলেন ইউনূস।
  11. বৃহস্পতিবারও সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের, উঠল রাজ্যের বকেয়া মেটানোর দাবি।
  12. আরও ৩০ হাজার নিয়োগ করা যায়। বিএলওদের মৃত্যুতে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে দায়ী সুপ্রিম কোর্টের।
  13. পুরসভার অফিসারদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ, বেঙ্গালুরুতে আত্মঘাতী আইটি কর্মী।
  14. কেন্দ্রীয় গোয়েন্দাদের বড় সাফল্য। হরিয়ানা থেকে গ্রেফতার আইএসআই-এর ৫ গুপ্তচর।
  15. রাজ্যের স্কুলগুলিতে উচ্চমাধ্যমিকের ফি নিয়ে শুভেন্দুর অভিযোগ ওড়ালেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*