- হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। রবিবার সকালে তাঁকে দেখতে যান রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ। তাঁর ফোন থেকে অশোক ভট্টাচার্যের শারীরিক পরিস্থিতির খোঁজ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।
- মমতার ডাকা কাউন্সিলরদের বৈঠক বাতিল।
- অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেও দায়ের এফআইআর। ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার ঘটনায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল-সহ ১৩ জনের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ইটভাটা মালিক শুভেন্দু বিকাশ মণ্ডল।
- তোলাবাজির অভিযোগে গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। এদিন সকালে তাঁকে থানা থেকে বের করা হতেই আছড়ে পড়ে জনতার ক্ষোভ। উড়ে আসে ডিম।
- মেসি কাণ্ডে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফের তলব করল পুলিশ। সোমবারই বিধাননগর দক্ষিণ থানায় হাজিরার নির্দেশ। দুপুর ১২টার মধ্যে যেতে হবে তাঁকে।
- শনিবার বিধাননগর পুরসভায় প্রশাসক বসানোর বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। বিধাননগর পুরসভার কমিশনারকেই প্রশাসক পদে বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের পুর দফতর। ৬ মাসের জন্য প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
- গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলার অতনু গিরি। তিনি কাঁথির ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। জমি জালিয়াতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
- মাথাভাঙা থেকে গ্রেপ্তার তৃণমূল নেতা শহিদুল মিয়া। তাঁর বিরুদ্ধে কাটমানি এবং দুর্নীতির অভিযোগ রয়েছে।
- হুগলি জেলা পরিষদের সদস্য তথা বলাগড়ের যুব নেত্রী রুনা খাতুন ছাড়লেন তৃণমূল।
- শনিবার রাতে ভুরুলিয়া মাঠপাড়া এলাকায় দু’টি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সেখানেই মৃত্যু হয় চারজনের।
- তৃণমূল নেত্রী তথা ২৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার লাভলি রায়ের বিরুদ্ধে এ বার থানায় অভিযোগ দায়ের। লাভলির চার অনুগামী তন্ময় দাস, বাবন দাস, দেবু লোহার ও সঞ্জয় সরকারের বিরুদ্ধে নিউ টাউনশিপ থানায় অভিযোগ দায়ের করলেন ব্যবসায়ী স্বাধীন রায়।
- ক্যানিংয়ে মাতলা নদীর চরে ‘চাঁদমুনি সেবাশ্রম’। এই আশ্রম স্থানীয় তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের তৈরি। অভিযোগ, বেআইনি ভাবে তৈরি করা হয়েছে এই আশ্রম। আশ্রমের নামে আসলে সেখানে একটি রিসোর্ট চালানো হয়।
- ভাঙড়ের ব্যেঁওতা-২ গ্রাম পঞ্চায়েতের আবাদপাড়ায় জলাভূমি ভরাট করে বেআইনি বাড়ি তৈরির অভিযোগ। স্থানীয়দের দাবি, তৃণমূলের মদতেই এই কাজ হয়েছে।
- ওডিশায় রবিবার সকালে সরকারি ইঞ্জিনিয়ারের ঠিকানায় ভিজ়িল্যান্সের অভিযান। ওই ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকার থেকে ২ কোটি টাকারও বেশি সম্পত্তির হদিশ মিলেছে। এ ছাড়াও ওই সরকারি ইঞ্জিনিয়ারের ৫টি বিলাসবহুল ভবন, ১৩টি প্লটের হদিশ মিলেছে।
- আমেরিকার ফিলাডেলফিয়ায় পিৎজা দিতে গিয়ে খুন হলেন এক ভারতীয় যুবক। আদতে তেলেঙ্গানার বাসিন্দা অংশুল কুঞ্চার (২৮) গত চার বছর ধরে ওখানে কাজ করেন।

Be the first to comment