রোজদিন ডেস্ক :
আমেরিকার ফিলাডেলফিয়ায় পিৎজা দিতে গিয়ে খুন হলেন এক ভারতীয় যুবক। আদতে তেলেঙ্গানার বাসিন্দা অংশুল কুঞ্চার (২৮) গত চার বছর ধরে ওখানে কাজ করেন। বাড়তি উপার্জনের জন্য পিৎজা সরবরাহের কাজ করতেন৷ সূত্রের খবর, শনিবার রাতে একটি পিৎজা সরবরাহের বরাত পান তিনি। সেই অনুযায়ী ফিলাডেলফিয়ায় যান তিনি। সেখানে যেতেই এক দুষ্কৃতি তাঁকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালালে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
তাঁর পরিবারের দাবি, অংশুল কুঞ্চাকে পরিকল্পনা করে হত্যার জন্যই ওখানে ডাকা হয়েছিল।।হত্যার উদ্দেশ্য সহ সব দিক তদন্ত করছে পুলিশ।
এই ঘটনায় স্থানীয় ভারতীয়রা উদ্বিগ্ন।

Be the first to comment