আজও ইন্ডিগোর ৫০০ উড়ান বাতিল, সমস্যায় যাত্রীরা

Spread the love

রোজদিন ডেস্ক : গত সপ্তাহ থেকে চলা ইন্ডিগো বিমান সংস্থার সমস্যা আজও অব্যাহত। আজ কলকাতা বিমানবন্দরে কোন উড়ান বাতিল হয়নি। তবে দিল্লি, বেঙ্গালুরুতে শতাধিক উড়ান বাতিল হয়েছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ইন্ডিগোর শীতকালিন উড়ানের সংখ্যা ৫% কমানোর নির্দেশ দিয়েছে।
আজ দিল্লি, বেঙ্গালুরু ছাড়া চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদ, আহমেদাবাদ ও লক্ষ্ণৌতেও বহু উড়ান বাতিল হয়েছে। বিমান চলাচল স্বাভাবিক করতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সব বিমান সংস্থার প্রতিনিধি দের সঙ্গে বৈঠক করেন। কেন্দ্রীয় মন্ত্রী রাম মোহন নাইডু জানিয়েছেন, পরিস্থিতি খতিয়ে দেখতে পদস্থ আধিকারিকদের বিমানবন্দরগুলিতে যেতে বলা হয়েছে। যাত্রীদের পরিষেবা নিয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। বাতিল উড়ানের যাত্রীদের টাকা ফেরত দেওয়া নিয়েও নজরদারি রাখা হচ্ছে। ইন্ডিগো তাদের এই বিপর্যয় নিয়ে কেন্দ্রের জারি করা শো কজ নোটিসের উত্তরে দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়েছে বলে জানা যায়। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার জন্য কর্তৃপক্ষ সবরকম ব্যবস্থা নিচ্ছে বলে প্রকাশ।

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের অধিকর্তা তানভি সুন্দ্রিয়াল আজ কলকাতা বিমানবন্দর পরিদর্শন করেন। তিনি ইন্ডিগোর সব ব্যবস্থা খতিয়ে দেখেন। যাত্রী পরিষেবা-সহ সব কিছু খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। যাত্রীদের সঙ্গে কথাও বলেন। এখানে আজ ইন্ডিগোর পরিষেবা স্বাভাবিক আছে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট
কেন্দ্রীয় মন্ত্রক এই বিষয় সরেজমিনে খতিয়ে দেখতে সব বিমানবন্দরে আধিকারিকদের পাঠিয়েছেন বলে জানা গেছে।
কবে তা সম্পুর্ন স্বাভাবিক হবে তা নিয়ে অপেক্ষায় আছেন যাত্রী সাধারণ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*