রোজদিন ডেস্ক : সংসদে বন্দেমাতরম নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রীর বক্তব্য, ভূমিকার তীব্র নিন্দা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার। এই বিষয়ে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর উচ্ছ্বসিত প্রশংসা করে তাঁকে অভিনন্দন জানালেন।
বাংলায় নির্বাচনের কথা ভেবেই যে এই আলোচনা, এই বিষয়ে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে ঐক্যমত্য ব্যক্ত করে শুভংকর বাবু বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, রামমোহন রায়, বঙ্কিম চন্দ্র চ্যাটার্জি সহ বাংলার মনীষি দের মোদিজি ও তাঁর সহযোগীরা যেভাবে দিনের পর দিন অপমান করছেন, বাংলার মানুষ সেই অপমানের উচিত জবাব দেবেন।
বন্দেমাতরম নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী যেভাবে প্রধানমন্ত্রী র অসত্য বক্তব্য র বিরুদ্ধে প্রকৃত সত্য তুলে ধরেছেন,তার উচ্ছ্বসিত প্রশংসা করে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন,সংসদের মহাফেজখানায় তা এক ঐতিহাসিক দলিল হয়ে থাকবে।
সাহিত্য সম্রাট বঙ্কিম চন্দ্র চ্যাটার্জিকে প্রধানমন্ত্রীর বঙ্কিমদা সম্বোধনেরও তিনি তীব্র নিন্দা করেন।
উল্লেখ্য গতকাল সংসদে বন্দেমাতরম নিয়ে আলোচনায় প্রিয়াঙ্কা গান্ধীর দৃপ্ত ভাষণ সব মহলেরই নজর কেড়েছে। প্রশংসিত হয়েছে ।

Be the first to comment