ভারতে নিষিদ্ধ করা হলো পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- পহেলগাঁও ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার পর বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। পহেলগাঁও ভয়াবহ ঘটনার পর থেকেই উত্তপ্ত দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। ভারত পাকিস্তানের মধ্যে একাধিক চুক্তি বাতিল হয়েছে। ভারতবাসী চাইছেন পাকিস্তানকে কঠোর জবাব দিতে। সামরিকভাবে এখনও পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসী নীতি নেয়নি ভারত।কিন্তু কূটনৈতিক স্তরে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সব রকম পন্থা শুরু করে দিয়েছে ভারত। এবার আরো একটি কড়া পদক্ষেপ নিল ভারত সরকার। পহেলগাঁও-র ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের মোট ষোলটি ইউটিউব চ্যানেলকে ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হলো। এরমধ্যে রয়েছে ডন নিউজ, জিও নিউজ-এর মত ইউটিউব চ্যানেল।

পাশাপাশি প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলকে ভারতে নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতবাসীর মধ্যে শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলের জনপ্রিয়তা যথেষ্টই ছিল। কিন্তু কেন্দ্রের এই নির্দেশিকার ফলে ভারতীয়রা আর শোয়েব আখতারের বক্তব্য শুনতে পাবেন না বা তাঁকে দেখতেও পাবেন না।এই পরিস্থিতিতে পাকিস্তানের ১৬ টি ইউটিউব চ্যানেলকে ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*