রোজদিন ডেস্ক : উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দেওয়ার পর তিনি কোথায় তা নিয়ে তোলপাড় রাজনীতি। একাধিকবার বিতর্কর কেন্দ্রবিন্দুতে থাকা সেই জগদীপ ধনখড় প্রাক্তন বিধায়ক হিসাবে তার প্রাপ্য পেনসনের জন্য আবেদন করেছেন রাজস্থান বিধানসভার সচিবালয়ে। এই খবর সামনে আসতে বিস্মিত রাজনৈতিক মহল। ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল অবধি রাজস্থানের কিশানগড় কেন্দ্রের কংগ্রেস বিধায়ক ছিলেন তিনি। ২০১৯ সালে এখানে রাজ্যপাল হয়ে আসার পর সেই পেনসান স্থগিত হয়ে যায়। এরপর উপরাষ্ট্রপতির গুরু দায়িত্ব সামলেছেন, আচমকাই ইস্তফা দিয়েছেন সেই পদে। এবার ফের প্রাক্তন বিধায়ক হিসাবে পেনসনের জন্য তিনি আবেদন করেছেন বলে সংবাদ সংস্থা সূত্রে জানা যায়। রাজ্যপাল থাকাকালীন মুখ্যমন্ত্রী ও তার সরকার, দলের সঙ্গে বারবার বিতর্ক-এ জড়িয়েছেন তিনি। যদিও তার এই আচমকা ইস্তফার ঘটনায় তারই হয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস।
সূত্রের খবর, রাজস্থান বিধানসভা ধনখড়ের আবেদন খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে। তিনি ৪২ হাজার টাকা পেনসান পেতে পারেন বলে জানা যায়।

Be the first to comment