- দুপুর ১২টা, শুরু হবে এসএসসির পরীক্ষা। তার আগে নিশ্চিদ্র নিরাপত্তায় চলেছে পরীক্ষার প্রস্তুতি। চুলের ক্লিপ, মঙ্গলসূত্র খুলতে বলা হয়েছে। মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হয়েছে পরীক্ষার্থীদের। ৯ বছর পর পরীক্ষায় ৩,১৯,৯১৯ জন পরীক্ষার্থী ৬৩৬টি কেন্দ্রে পরীক্ষা দেবেন। এডমিট কার্ড, স্বচ্ছ পেন, স্বচ্ছ জলের বোতল ছাড়া কোনো কিছু নিয়েই প্রবেশ নিষেধ।
- সমস্ত পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আজ প্রশাসন রাস্তায় থাকবেন, নির্দেশ মুখ্য সচিব মনোজ পন্থ-এর।
- কলকাতার জয়েন্ট সিপি হেডকোয়ার্টার মিরাজ খালিদ জানিয়েছেন প্রত্যেক সেন্টারে ছয় থেকে সাত জন পুলিশকর্মী থাকবেন। একজন সার্জেন্ট সেন্টারে থাকবেন তার সঙ্গে এএসআই ও কনস্টেবলরা সাহায্য করবেন। ডিসি-দের অ্যালার্ট করা হয়েছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রাউন্ড দেবেন। কোন অসুবিধা বা গাফিলতি হলেই ঘটনাস্থলে পৌঁছে যাবেন।
- সরকারের পাপের দায় আমাকে পরীক্ষা দিতে হচ্ছে বললেন এক চাকরিহারা যোগ্য পরীক্ষার্থী।
- নিয়োগ দুর্নীতি কাণ্ডের পর এই প্রথম এসএসসি। চাকরিপ্রার্থীদের মত পরীক্ষা এসএসসির, পরীক্ষার তৃণমূল কংগ্রেসের তথা রাজ্য সরকারের।
- হাতে কালো ব্যাজ পরনে কালো পোষাকে যোগ্য চাকরিহারা। পরীক্ষার্থীরা পরীক্ষায় বসছেন।
- বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী এ বিষয়ে বলেন ১৮০৬ জনকে দাগি চিহ্নিত করেছে এসএসসি। ১৫২ জন পরীক্ষার্থীও দাগি। পরীক্ষায় কারচুপিও দুর্নীতি হচ্ছে।
- অবশেষে সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। রবিবার রাতে আকাশে দেখা যাবে ব্লাড মুন। এই বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হয়ে থাকবে ভারতবাসী, পূর্ণগ্রাস গ্রহণের ছোঁয়ায় অতি পরিচিত রুপোলি চাঁদ হয়ে উঠবে রক্তিম, ব্লাড মুন।
- ৭ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত ৯ টা ৫৭ মিনিটে পৃথিবীর ছায়া প্রথম বার চাঁদের ওপর পড়বে। তারপর ধীরে ধীরে গোটা চাঁদকে ঢেকে ফেলবে। রাত এগারটা সাতান্ন থেকে মূল গ্রহণ পর্ব শুরু হবে চলবে রাত বারোটা তেইশ মিনিট পর্যন্ত। এরপর চাঁদ ধীরে ধীরে পৃথিবীর ছায়া থেকে বেরিয়ে আবার নিজের অবস্থানে দেখা দেবে রাত ১ টা ২৭ মিনিটে।
- অদ্ভুত তালিবানি ফতোয়া আফগানিস্তানে। ভূমিকম্প বিধ্বস্ত মহিলাদের উদ্ধার করা যাচ্ছে না, কারণ তাদের গায়ে পর পুরুষের ছোঁয়া লাগবে। ধ্বংসস্তূপ থেকে কেবল উদ্ধার করা হচ্ছে পুরুষদের। এই মধ্যযুগীয় হিংস্রতা, বর্বরতার বিরুদ্ধে উদ্ধারকারীরা একপ্রকার হতবাক।
- শ্রমদপ্তরের উদ্যোগে পুজোর আগেই উত্তরবঙ্গে খুলল আরও দুটি চা-বাগান।
- আজ ৭ সেপ্টেম্বর, প্রথিতযশা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। প্রয়াত কবি-কে বিনম্র শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment