রোজদিন ডেস্ক : একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার প্রকাশিত হতে চলেছে নবম-দশমের ফলাফল। এসএসসি সূত্রে খবর, দ্রুত ফল প্রকাশ করার কাজ চলছে। এই সপ্তাহে ফল প্রকাশের চেষ্টা চলছে। খুব দেরি হলে আগামী সোমবারের মধ্যে ফল প্রকাশ করা হবে। এই মুহূর্তে যেহেতু একাদশ ও দ্বাদশের নথি যাচাই পর্ব চলছে, রয়েছে ইন্টারভিউ প্রক্রিয়া তাই সব মিলিয়ে কাজের চাপ রয়েছে কমিশনের অন্দরে।সেই কারণে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে প্রকাশ করা হবে নবম-দশমের ফল। নবম-দশমে শূন্য পদের সংখ্যা ২৩,২১২। একাদশ দ্বাদশের মতোই প্রকাশিত হবে ৬০ নম্বরের লিখিত পরীক্ষার ফল।

Be the first to comment