উলুবেড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু তিন খুদে পড়ুয়ার

Spread the love

রোজদিন ডেস্ক : রোজকার মত স্কুল থেকে ফিরছিল তারা। বাড়ি গিয়ে কখন খাবে, কখন খেলবে, কখনই বা পড়বে, হয়ত মশগুল ছিল এই সব গল্প, ভাবনায়। কিন্ত আর বাড়ি ফেরা হল না তিন খুদে পড়ুয়া ঈশিকা মন্ডল (৭), সৌমিক দাস (১১) ও অরিন দে র (৯)। যে রাস্তা দিয়ে চার চাকার গাড়িতে রোজ বাড়ি ফেরে তারা, সেই রাস্তার পাশের বড় জলাশয় আজ কেড়ে নিলো তাদের প্রাণ।এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী হল উলুবেড়িয়ার বহিরা গ্রাম।
স্থানীয় সূত্রের খবর, প্রতিদিনের মত আজও ছয় পড়ুয়াকে নিয়ে স্কুল থেকে বাড়ি নিয়ে যাচ্ছিলেন ছোট চার চাকার চালক। একজনকে আগে নামিয়ে বাকিদের নিয়ে যাওয়ার সময় আচমকাই গাড়ি গিয়ে রাস্তার ধারের গভীর জলাশয়ের মধ্যে পড়ে ডুবে যায়। স্থানীয় মানুষ জন প্রাণপণ চেষ্টা করেন তাদের বাঁচাতে। দুজনকে গাড়ির সামনের আসন থেকে বার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও বাকি তিন জনকে বাঁচানো যায়নি। হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় এখন শুধুই কান্না আর হাহাকার। ছোট তিন পড়ুয়ার জলে ডোবা নিথর দেহ দেখে হাসপাতালের চিকিৎসক, কর্মীরাও বাকরুদ্ধ।
গাড়ির চালককে পুলিশ গ্রেফতার করেছে। কি করে এমন দুর্ঘটনা হল, কোন যান্ত্রিক ত্রুটি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী গেছেন বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*