রোজদিন ডেস্ক : বন্দে মাতরমের দেড়শো বছর পূর্তি উপলক্ষে আলোচনা হবে সংসদে। আগামী ৮ ডিসেম্বর এই আলোচনা হবে বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। এর জন্য দশ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে।
আগামী বছর রাজ্যে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে এই আলোচনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করেন। বাংলা অস্মিতায় শান দিতে কেন্দ্রের শাসক দল এবার বন্দে মাতরম-কে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment