রোজদিন ডেস্ক : রাজ্যে দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা একশো দিনের কাজ কবে থেকে শুরু হবে স্পষ্ট করল না কেন্দ্র। আজ সংসদে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কমলেশ পাশোয়ান জানান, কলকাতা উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী মন্ত্রক প্রক্রিয়া পুর্নগঠন ও পরিশুদ্ধ করছে। কাজ চালুর জন্য নিয়মবিধি সংশোধন করা হচ্ছে।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে দুর্নীতির দায়ে কেন্দ্র এই রাজ্যে একশো দিনের কাজ বন্ধ রেখেছে। এর ফলে গ্রামাঞ্চল সহ রাজ্যের দরিদ্র মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
কাজ না মেলায় রাজ্যর বাইরে দলে দলে শ্রমজীবী মানুষজন চলে গেছেন। খেতমজুর সংগঠন এই কাজ চালুর দাবিতে আদালতে গেছে।
কলকাতা উচ্চ আদালত, দেশের শীর্ষ আদালত ও গরিব শ্রমজীবী মানুষের স্বার্থে এই কাজ শুরুর নির্দেশ দিয়েছে। তাও এখন অবধি তা চালু না হওয়ায় উদবিগ্ন সংশ্লিষ্ট মহল।

Be the first to comment