- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা সহ ২৩ জেলার ২৩ আমলাকে দেওয়া হয়েছে বিশেষ দায়িত্ব। আলাদা-আলাদা করে সচিবদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য সরকারের একাধিক সামজিক প্রকল্পের কাজ খতিয়ে দেখবেন তাঁরা।
- বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়ামে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- বাল্যবিবাহ রুখতে ১০০ দিনের নিবিড় সচেতনতা অভিযানের ঘোষণা করবেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী। নয়াদিল্লির বিজ্ঞান ভবনে এই কর্মসূচির উদ্বোধন করা হবে।
- ৪ ডিসেম্বর দিনটিকে ভারতে ‘ইন্ডিয়ান নেভি ডে’ হিসেবে পালন করা হয়।
- দেশজুড়ে বিপর্যস্ত ইন্ডিগোর বিমান পরিষেবা। বাতিল ২০০-রও বেশি বিমান, দেরিতে উড়ছে শতাধিক বিমান। বিমানবন্দরে এসে চরম হেনস্থার শিকার হন হাজার হাজার যাত্রীরা।
- উত্তরপ্রদেশের আমরোহা এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা। মৃত চার MBBS পড়ুয়া।
- বৃহস্পতিবার ভোরে আরও শীত পড়ল শহর কলকাতায়। তাপমাত্রা নেমে এল ১৫ ডিগ্রির ঘরে। উত্তুরে হাওয়ার পথে আপাতত কোনও বাধা নেই। ফলে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে, জানাচ্ছেন আবহবিদরা।
- কলকাতার আদালতে যাবজ্জীবন কারাদণ্ড পাঁচ জেএমবি জঙ্গির। কলকাতা পুলিশের এসটিএফ-এর তদন্ত শেষে বিচারক রোহন সিনহা পাঁচ জঙ্গির যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দেন। এই পাঁচ অভিযুক্তের মধ্যে তিনজন বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিল।
- সদ্য সংস্কার হওয়া গজলডোবার তিস্তা ব্যারাজ সেতু দিয়ে ২৫ টন ওজনের বেশি যান চলাচলের নিষেধাজ্ঞা রয়েছে।
- সুপার কাপে জোড়া সেমি ফাইনাল। বিকেল ৪টেয় মুখোমুখি ইস্টবেঙ্গল ও পাঞ্জাব এফসি। রাত ৮টায় নামছে এফসি গোয়া ও মুম্বই সিটি এফসি।

Be the first to comment