রোজদিন ডেস্ক : মালদহের পর আজ বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুরে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। এসআইআরের প্রতিবাদে সভা হলেও বিভিন্ন বিষয় যে ওই সভায় উঠে আসবে তা বলাই বাহুল্য। এই সভাকে কেন্দ্র করে শুধু বহরমপুর নয় গোটা মুর্শিদাবাদ জেলার কর্মী, সমর্থকরা ফুটছেন। জেলা সভাপতি বলছেন, বিজেপি ও নির্বাচন কমিশনের চক্রান্তের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে, ভেদাভেদের রাজনীতির বিরুদ্ধে এই প্রতিবাদ সভা। আমাদের নেত্রীর কথা শুনতে স্টেডিয়াম উপচে পড়বে।নেত্রীর সভাকে কেন্দ্র করে সেজে উঠেছে বহরমপুর। শেষ মুহূর্তের প্রস্তুতিতে রাত জেগে ব্যস্ত নেতৃত্ব। সকাল সাড়ে ১১ টায় সভা।

Be the first to comment