পুতিনের সম্মানে আয়োজিত নৈশভোজে আমন্ত্রিত শশি থারুর

Spread the love

রোজদিন ডেস্ক : রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁদের সাক্ষাত করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস নেতৃত্ব। আজ পুতিনের সম্মানে রাষ্ট্রপতি ভবনের নৈশভোজে দলের সাংসদ শশি থারুর আমন্ত্রিত হওয়ায় বিস্ময় দেখা দিয়েছে।
তিনি যে আমন্ত্রণ পেয়েছেন ও যাবেন, আজ জানিয়েছেন শশি থারুর। অন্যদিকে নাম না করে তাঁকে কটাক্ষ করেন দলের মুখপাত্র পবন খেরা। তাঁর বক্তব্য, দলের প্রথম সারির নেতারা যেখানে আমন্ত্রিত নন, সেখানে আমন্ত্রণ পেয়ে যাওয়া সাজে কি!!
উল্লেখ্য, শশি থারুরের সঙ্গে নানা বিষয়ে গান্ধী নেহরু পরিবারের ঠান্ডা যুদ্ধ চলছে। বিজেপি একে পুঁজি করে শশি থারুরকে দলে টানতে চায় বলে গুঞ্জন উঠেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*