ইন্ডিগো বিপর্যয়, কেন্দ্রকে তোপ রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক : কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী দেশব্যাপী ইন্ডিগো বিমান সংস্থার বিপর্যয় নিয়ে কেন্দ্রকে তোপ দেগেছেন। আজ সমাজ মাধ্যমে তিনি বলেন, কেন্দ্রের একচেটিয়া মডেলই এর জন্য দায়ী। এর জন্য সাধারণ মানুষদের চরম দুর্ভোগ হল। বিমান চলাচলে দেরি, উড়ান বাতিল ও অসহায়তা ইত্যাদির জন্য কেন্দ্রকেই দায়ী করেন তিনি। বলেন, প্রতিটি ক্ষেত্রে স্বছ প্রতিযোগিতা কাম্য, একচেটিয়া আধিপত্য নয়।
কেন্দ্রকে বিঁধে রাহুল গান্ধী আমজনতার উদ্দেশ্যে বলেন, তাঁরা কি চান?
স্বচ্ছতা নাকি একচেটিয়া?
কাজ না মুষ্টিমেয় লোকের হাতে ক্ষমতা?
দক্ষতা নাকি যোগাযোগ?
উদ্ভাবন নাকি ভীতি প্রদর্শন?
অনেকের জন্য সম্পদ নাকি মাত্র কয়েক জনের জন্য?
তাঁর এই একচেটিয়া মডেল নিয়ে মন্তব্যর সমর্থন করেছেন তাঁর বোন সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী।
তিনি বলেন, এই সরকারের জন্য সারা দেশে মাত্র কয়েকজনের হাতেই সব কিছু, যা মোটেই স্বাস্থ্যকর নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও তা স্বাস্থ্যকর না। গণতন্ত্র, দেশের পক্ষেও যা ভাল নয় বলে তিনি মন্তব্য করেন।
ইন্ডিগো নিয়ে আজ শিবসেনা উদ্ধব গোষ্ঠীর সাংসদ প্রিয়াংকা চতুর্বেদী রাজ্যসভায় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর বিবৃতি দাবি করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*