কর্মসংস্থানের লক্ষ্যে বিহারে তিনটি নতুন দফতর খুললো রাজ্য সরকার

Spread the love

রোজদিন ডেস্ক : কর্মসংস্থানের লক্ষ্যে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে বিহার সরকার তিনটি নতুন দফতর খুললো। শুক্রবার এই নতুন দফতরগুলি সৃষ্টি করা হয়। তা হল যুব, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন, উচ্চ শিক্ষা ও অসামরিক বিমান দফতর।
মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সমাজ মাধ্যমে এই তিন নতুন দফতর খোলার কথা জানিয়ে বলেন, মূলত তরুণ সমাজের কর্মসংস্থান এর কথা মাথায় রেখে এই দফতরগুলি খোলা হয়েছে। আগামী পাঁচ বছরে তাঁরা রাজ্যে এক কোটি তরুণকে চাকরি দিতে চান, এর জন্য তাঁদের দক্ষতার প্রশিক্ষণ দেওয়া জরুরি। শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন, উদ্ভাবন, গবেষণা, বৃত্তিমূলক শিক্ষার প্রয়োজনীয় তার কথা জানিয়ে নীতিশ কুমার লেখেন, সমাজের সব স্তরের তরুণদের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষাভিত্তিক কাজের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।
বিহারে বহু নতুন বিমানবন্দর তৈরি হচ্ছে। উড়ান প্রকল্পর আওতায় এই সব বিমানবন্দর উন্নয়ন, কর্মসংস্থান ইত্যাদির জন্য নয়া দফতর খোলা হল।
উল্লেখ্য, সম্প্রতি বিহার বিধানসভা নির্বাচনে কর্মসংস্থান-এর দাবি বিশেষ গুরুত্ব পেয়েছিল। ক্ষমতায় এসে রাজ্যে সরকার কর্মসংস্থান কে পাখির চোখ করতে চায় বলে ওয়াকেবহাল মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*