বনে ছাড়ার পরদিনই চিতা শাবকের মৃতদেহ উদ্ধার কুনোতে

Spread the love

রোজদিন ডেস্ক :
মাত্র একদিন আগে মা সহ দুই চিতা শাবককে মধ্য প্রদেশের কুনো জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল। পরদিনই একটি চিতা শাবকের মৃতদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। মাত্র দশ মাস বয়সী চিতা শাবকটি জঙ্গলে ছাড়ার পর তার মা বীরা ও সহোদরের থেকে আলাদা হয়ে গেছিল বলে বন কর্মীদের অনুমান। বৃহস্পতিবার আন্তর্জাতিক চিতা দিবসে মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব তাদের খাঁচা থেকে মুক্ত করে জঙ্গলে ছেড়ে দেন। শুক্রবার ই একটি চিতা শাবকের মৃতদেহ উদ্ধার হওয়ায় বনকর্মী মহলে শোকের ছায়া নামে। কুনো অরণ্যে ছাব্বিশটি চিতা আছে, এর মধ্যে আটটি নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছে। ভারতে জন্ম ২০টি চিতা এখানে আছে। মাত্র তিন মাসের ব্যবধানে এই অরণ্যে এই নিয়ে দুটি চিতা শাবকের মৃত্যু হল।
সদ্য মৃত বীরার শাবকের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
অরণ্যে ছেড়ে দেওয়া বীরা তার অন্য শাবক সহ ঠিক আছে বলে বন দফতর সূত্রে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*