দেশে রক্তাল্পতা নিয়ে উদ্বিগ্ন প্রিয়াঙ্কা গান্ধী

Spread the love

রোজদিন ডেস্ক :
দেশে ক্রমবর্ধমান রক্তাল্পতা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর নির্বাচন কেন্দ্র কেরালার ওয়েনাদ সহ সারা দেশেই এই সমস্যা বৃদ্ধি পাচ্ছে বলে তিনি জানান। বিশেষত উপজাতি মহিলা ও শিশুরা এই সমস্যায় বেশি আক্রান্ত। এই বিষয়ে তিনি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রকের উত্তরে স্তম্ভিত প্রিয়াঙ্কা গান্ধী জানান, কেরালার ৬ মাস থেকে ৫ বছর বয়েসী উপজাতি শিশুদের ৫৭.৬% রক্তাল্পতায় ভুগছে।
১৫ থেকে ৪৯ বছর বয়েসী উপজাতি মহিলাদের ৫২.৯% এতে আক্রান্ত।
এই সব নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন প্রিয়াঙ্কা গান্ধী জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ, জেলাশাসক প্রমুখের সঙ্গে এই সমস্যা দূর করা নিয়ে কথা বলেছেন। তাঁদের লৌহ সমৃদ্ধ পুষ্টিকর খাবার দেওয়ার কথা বলেছেন।
এই পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা করেন।
সমাজ মাধ্যমে তিনি আর ও বলেন, পৃথিবীতে এই দেশে রক্তাল্পতায় আক্রান্ত মানুষের সংখ্যাই বেশি। বিশেষত উপজাতি এলাকায় এর প্রকোপ বেশি। এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আর্জি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*