রোজদিন ডেস্ক :
কেন্দ্রের শাসক বিজেপি দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহরুর বিরুদ্ধে অপপ্রচার করে তাঁকে বদনামের চেষ্টা করছে। কংগ্রেস শীর্ষ নেতা সোনিয়া গান্ধী এই অভিযোগ করেছেন। তাদের মূল উদ্দেশ্য শুধু নেহরুকে মুছে ফেলা নয়, দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠাকে ধ্বংস করা। শুক্রবার দিল্লিতে নেহরু ভবনে ভারতীয় নেহরু কেন্দ্র উদবোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। নেহরু গান্ধী পরিবারের উত্তরসূরী সোনিয়া গান্ধী বলেন, স্বাধীনতার পর সমস্যা দীর্ণ এই দেশের হাল ধরেছিলেন তিনি, বিশ্ব যাঁকে সম্মান করতো, এখন তাঁকে অপমানের চেষ্টা হচ্ছে। দৃশ্যত ক্ষুব্ধ সোনিয়া গান্ধী বলেন, ইতিহাস বিকৃতি করে সাম্প্রদায়িকতাকে মান্যতা দিচ্ছে যারা,দেশের স্বাধীনতা সংগ্রামে তাদের কোন ভূমিকাই ছিল না। তিনি বিজেপির এই প্রকল্পর বিরুদ্ধে রুখে দাঁড়াতে সব নাগরিকদের আর্জি জানান।

Be the first to comment