রোজদিন ডেস্ক : স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, বচসা, কথা কাটাকাটি। এর জেরে দুই সন্তানকে হত্যা করে আত্মঘাতী হলেন উত্তরপ্রদেশের বিজনৌরের যুবক বাবুরাম। শনিবার সন্ধ্যার এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। খবরে প্রকাশ, স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরেই সুসম্পর্ক নেই বাবুরামের। এর জেরে স্ত্রী তাঁর বাবার বাড়ি চলে গেছিলেন। শুক্রবার ভাই এর বিয়ের অনুষ্ঠান শেষে তিনি বাড়ি ফেরেন। শুরু হয় দাম্পত্য কলহও।
শনিবার সন্তানদের চুল কাটার কথা বলে বেরোন বাবুরাম। দীর্ঘক্ষণ না ফেরায় পরিবারের চিন্তা বাড়ে। দুই সন্তানকে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর অসুস্থ বাবুরামকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তিনি শেষ নিশ্বাস ফেলেন। এক পরিবারের তিনজনের এই রহস্যজনক মৃত্যুতে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। বিষপান করে তিনি জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে চিকিৎসকরা জানান। বাবুরামের পরিবারের অভিযোগ, তাঁর স্ত্রীই তাঁদের তিনজনকে বিষ পানে বাধ্য করেছেন। পুলিশ অবশ্য তা মানেনি। মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

Be the first to comment