আচমকা হৃদরোগে আক্রান্ত, হাসপাতালে ভরতি অসুস্থ গায়ক নচিকেতা

Spread the love

রোজদিন ডেস্ক : হৃদদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা। শনিবার বেশি রাতের দিকে তিনি আচমকা অসুস্থ হয়ে পড়েন। তাঁকে সঙ্গে সঙ্গে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়ে। অপারেশন করে দুটি স্টেন্ট বসানো হয়েছে। আপাতত ৬১ বছর বয়সী গায়কের অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। তার অসুস্থতার জেরে গায়কের আগামী কয়েকদিনের সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। গত কয়েকদিন ধরে টানা গানের অনুষ্ঠান ছিল তাঁর। তাতে একটু ক্লান্ত ছিলেন তিনি। সেই ধকলের জেরেই অসুস্থতা বলে মনে করা হচ্ছে। তাঁর অসুস্থতার খবরে উদ্বিগ্ন নচিকেতার ভক্তরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*