পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. আগামী কয়েকদিনে আরও পারদপতনের সম্ভাবনা, হাড় কাঁপানো শীত বাংলা জুড়ে। রবিবার মরশুমের শীতলতম দিন কলকাতায়।
  2. একই অবস্থা ইন্ডিগোর, বিপর্যস্ত বিমান পরিষেবা, কলকাতা থেকে বিশেষ ট্রেন ছুটবে দিল্লি-মুম্বই।
  3. সনাতন সংস্কৃতি পর্ষদের উদ্যোগে গীতা পাঠের উদ্দেশ্যে ব্রিগেডে হাজার হাজার ভক্ত সমাবেশ। ঢাক, খোল, করতাল নিয়ে নাচ সনাতনীদের, চূড়ান্ত বিশৃঙ্খলা।
  4. রবিবাসরীয় সকালে শহরে হাফ ম্যারাথন। মেয়েকে নিয়ে দৌড়লেন মেয়র ফিরহাদ হাকিম।
  5. রাজ্যে ৯৯.৪১ শতাংশ এন্যুমারেশন ফর্মের ডিজিটাইজেশন প্রক্রিয়া শেষ, জানাল কমিশন।
  6. আগামীকাল দু’দিনের সফরে। কোচবিহার যাবেন মুখ্যমন্ত্রী, করবেন জনসভা।
  7. কাজের চাপে হাওড়ায় ফের অসুস্থ হয়ে হাসপাতালে আরও এক বিএলও। নাম তনুশ্রী সিংহ।
  8. গোয়ায় নাইট ক্লাবে আগুন, ঝলসে মৃত্যু ২৫ জনের, শোকপ্রকাশ মোদির।
  9. আগামী মঙ্গলবার ৯ ডিসেম্বর কলকাতার যৌনপল্লিতে কমিশনের উদ্যোগে এসআইআর শিবির।
  10. নবম, দশমে অন্যের ওএমআর শিটের দেখতে চাইলে লাগবে ফি, ভাবনা কমিশনের।
  11. শনিবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখলেন দুই মন্ত্রী মানস ভুঁইয়া ও বঙ্কিম হাজরা।
  12. শনিবার রাতে আচমকা অসুস্থ গায়ক নচিকেতা। হৃদযন্ত্রের সমস্যা নিয়ে চিকিৎসাধীন হাসপাতালে।
  13. ১০ ডিসেম্বর থেকে সরছে ধর্মতলার শতাব্দীপ্রাচীন সরকারি এল ২০ বাসের টার্মিনাস।
  14. বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে খুনের অভিযোগ বসিরহাটে, ধৃত ২।
  15. স্বরূপনগরের গ্রামে কুকুরের আতঙ্ক, কামড়ে জখম প্রায় ৫০ জন। রাস্তাঘাট ফাঁকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*