রোজদিন ডেস্ক : বঙ্কিম চন্দ্র চ্যাটার্জির অমর সৃষ্টি বন্দে মাতরমের দেড়শো বছর পূর্তি উপলক্ষে আগামী কাল সংসদে আলোচনা হবে।সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর সূচনা করবেন। বিরোধী কংগ্রেসের পক্ষে গৌরব গগই প্রথম এই আলোচনার বক্তা হওয়ার সম্ভাবনা। কংগ্রেসের অন্য বক্তাদের তালিকায় প্রিয়াঙ্কা গান্ধী, দীপেন্দ্র হুডা, বিমল আকইজাম, প্রনীতি শিন্দে, প্রশান্ত পারোল চমলা রেড্ডি ও জ্যোৎস্না মহান্তের অংশ নেওয়ার কথা।
আলোচনার জন্য দশ ঘণ্টা বরাদ্দ করা হয়েছে। মঙ্গলবার রাজ্যসভায় বন্দেমাতরম নিয়ে আলোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ নেতৃত্ব দেবেন বলে জানা যায়।
ওয়াকেবহাল মহল মনে করেন, মূলত কংগ্রেসকে নিশানা করে এই আলোচনার মাধমে
জাতীয়তাবাদে শান দেওয়ার প্রয়াস নেবে বিজেপি। ১৯৩৭ সালে কংগ্রেস অধিবেশনে কেন বন্দে মাতরমের কিছু অংশ বাদ দেওয়া হয়েছিল, তা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন প্রধানমন্ত্রী, আগামীকালের আলোচনায় এই প্রসঙ্গ উঠবে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment