সুদানে শিশু সহ শতাধিক নাগরিকদের হত্যা করলো মিলিশিয়ারা

Spread the love

রোজদিন ডেস্ক : 
গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদানে মিলিশিয়াদের আক্রমণে ৪৬ জন শিশু সহ ১১৪ জন প্রাণ হারালেন। ওই দেশের কালোগি শহরে আরএসএফ এই নৃশংস হত্যাকান্ড চালায়। এর পাশে এল ফাশেরে হাজার হাজার মানুষকে হত্যার প্রমাণও মুছে ফেলছে এই মিলিশিয়া বাহিনী।
কালোগিতে ড্রোন হামলা চালিয়ে এই শিশু সহ শতাধিক নাগরিককে হত্যা করে তারা।
সূত্রের খবর, প্রথমে একটি শিশুদের কিন্ডারগার্টেনকে নিশানা করে হামলা চালায় তারা। স্থানীয় মানুষ জন শিশুদের রক্ষা করতে এলে ফের হামলা করে। তারা একটি সরকারি ভবন, হাসপাতালের কর্মীদের আক্রমণ করে।
এই ঘটনায় ইউনিসেফ গভীর উদবেগ ব্যক্ত করেছে। শিশুদের বিদ্যালয়ে হামলা চালিয়ে তাদের হত্যা করা ভয়াবহ শিশু অধিকার লঙ্ঘন বলে ইউনিসেফ জানায়।
গত দু বছর ধরে গৃহ যুদ্ধে কার্যত বিধ্বস্ত সুদান। এখন অবধি ওখানে চার লক্ষ জন নিহত, এক কোটি কুড়ি লক্ষ মানুষ ঘর
ছাড়া, যা নিয়ে উদবিগ্ন পৃথিবীর বিভিন্ন দেশ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*