রোজদিন ডেস্ক : কেন্দ্রর ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর নেতৃত্বে আজ মুর্শিদাবাদের দৌলতাবাদে মিছিল হয়।
ওয়াকফ সম্পত্তি নিয়ে মুখ্যমন্ত্রী বিভ্রান্ত করছেন বলে অভিযোগ করেন অধীর চৌধুরী। বলেন, উনি মুসলমানদের সম্পত্তি সরকারের হাতে তুলে দিতে চান।
কংগ্রেস কখনোই মুসলিমদের অধিকার খর্ব করতে দেবে না বলে তিনি দৃঢ়ভাবে জানিয়ে দেন।
ওয়াকফ সম্পত্তি কেন্দ্রের পোর্টালে তোলার সময় সীমাবৃদ্ধির আর্জিতে অধীর চৌধুরী রাষ্ট্রপতিকে চিঠিও দিয়েছেন বলে আজও জানান।

Be the first to comment