- গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। ৭ জন গুরুতর জখম। রবিবার রাতে মৃতদের দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার কাজ শুরু করল গোয়ার সরকার। গোয়ার নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত একাধিক। এই নিয়ে সরকারি কর্তাদের উদ্দেশে তোপ দাগলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। তিনি বলেন, ‘সরকারি কর্তাদের অপরাধ প্রমাণ হলে কঠোর শাস্তি দেওা হবে।’
- নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় গোয়ার বিজেপি সরকারকে তুলোধনা করলেন আম আদমি পার্টির নেত্রী আতিশি। তাঁর কথায়, ‘আসল দোষী অফিসারদের গ্রেপ্তার করতে পারবেন?’
- পরিচালক বিক্রম ভাটকে গ্রেপ্তার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে ৩০ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। রবিবার বিকেলে রাজস্থান ও মুম্বই পুলিশ যৌথ অভিযান চালিয়ে মুম্বইয়ের ইয়ারি রোড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে।
- বিজেপি, আরএসএস-কে একযোগে আক্রমণ করলেন সিপিআই-এর সাধারণ সম্পাদক ডি রাজা। তাঁর কথায়, ‘স্বাধীনতা আন্দোলনে বিজেপি-আরএসএসের কোনও ভূমিকা নেই।’
- দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানা এলাকায় এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। শনিবার সন্ধ্যায় ওই মহিলা বাড়ি থেকে বেরিয়ে দোকানে যাচ্ছিলেন। সেই সময়েই তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, বাড়ির অদূরেই অর্ধনগ্ন অবস্থায় ওই মহিলার দেহ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে রয়েছে আঘাতের চিহ্ন।
- গীতাপাঠের অনুষ্ঠানে উপস্থিত রাজ্যপাল সিভি আনন্দ বোস। এ দিন গীতা থেকে মহাভারতের অংশ শোনালেন তিনি। রাজ্যপাল বলেন, ‘শ্রীকৃষ্ণ বার বার অর্জুনকে বলতেন, কর্ম করে যাও। আজ বাংলা কাজ করার জন্য প্রস্তুত।’
- পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে হচ্ছে না, এ বার মুখ খুললেন স্মৃতি মন্দানা। এই নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার।
- নির্মীয়মাণ পাকা বাড়ির দেওয়ালের একাংশ ধসে মৃত্যু হলো তিন বছরের এক শিশুর। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর থানার গড় গ্রামে।
- ভুল তথ্য দেওয়ার জন্য ভারতে প্রথম FIR দায়ের করা হলো উত্তরপ্রদেশের রামপুর জেলায়। SIR-এর জন্য এনিউমারেশন ফর্ম-এ ভুল তথ্য দেওয়ার জন্য এক মহিলা এবং তাঁর দুই ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
- শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য বলছে ৬টা পর্যন্ত আনকালেক্টেড অবস্থায় রয়েছে ৫৫ লক্ষ ৪৫ হাজার ১৬৭। এখনও পর্যন্ত এই নামগুলিরই বাদ যাওয়ার সম্ভাবনা প্রবল বলে মনে করা হচ্ছে। যার মধ্যে মৃত ভোটারের সংখ্যা ২৩ লক্ষ ৮৩ হাজার ৮০৭। খোঁজ পাওয়া যায়নি ১০ লক্ষ ৫০ হাজার ৯৭৩ জন ভোটারের। অন্যত্র চলে গিয়েছেন ১৯ লক্ষ ৩৫ হাজার ৬৭৬ জন। ডুপ্লিকেট এন্ট্রি রয়েছে এমন ভোটারের সংখ্যা ১ লক্ষ ২৮ হাজার ৯৯৪ জন, অন্যান্য ৪৫ হাজার ৭১৭।

Be the first to comment