রোজদিন ডেস্ক : জল্পনা ছিলই, এবার তাতে শিলমোহর দিলেন স্মৃতি মন্ধানা নিজেই। আজ দুপুরে সমাজ মাধ্যমে নামী এই ক্রিকেটার জানিয়ে দেন পলাশ মুচ্ছলের সঙ্গে তাঁর বিয়ে হচ্ছে না। এর কিছুক্ষণ পর পলাশ ও পৃথকভাবে জানান, স্মৃতির সঙ্গে সম্পর্ক থেকে তিনি সরে এসেছেন। জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ক্রীড়া জগতের এই দুই জনপ্রিয় ক্রিকেটারের বিয়ে নিয়ে উচ্ছ্বসিত তাঁদের অনুরাগীরা এতে হতাশ।
প্রসঙ্গত ক্রীড়া জগতের এই দুই তারকার বিয়ে নিয়ে সমাজ মাধ্যম সহ বিভিন্ন ক্ষেত্রেই উচ্ছাস উন্মাদনা দেখা দিয়েছিল। গত ২৩ নভেম্বর প্রিয় খেলোয়াড়দের বিয়ে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন তাঁদের অনুরাগীরা। আচমকা সেই বিয়ে স্থগিত হওয়ার খবরে বিভিন্ন মহলে জল্পনা তুঙ্গে ওঠে। স্মৃতির বাবার অসুখ বাহানা ছিল বলে অনেকেরই মনে সন্দেহ ছিল। সমাজ মাধ্যমে দুজনে দুজনকে আনফলো করে দেওয়ায় এই সন্দেহ আরও বাড়ে। আজ সব সংশয়ের অবসান করে দুজনেই জানিয়ে দিলেন, বিয়ে হচ্ছে না তাঁদের।
এই সম্পর্ক নিয়ে দুজনের নানা ছবিও এখন শুধুই স্মৃতি ।

Be the first to comment