দশে দশ

Spread the love
  1. আজ কোচবিহারের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি একটি রাজনৈতিক সভা করার কথা রয়েছে তাঁর। কর্মসূচি শেষে কলকাতায় ফিরবেন মঙ্গলবার।
  2. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই গানের ১৫০ বছর পূর্তি হয়েছে এই বছর। এই উপলক্ষেই সংসদে বিশেষ আলোচনা হবে। এই গান সম্পর্কে অনেক না জানা তথ্য সকলের সামনে আনবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  3. বাংলাদেশের ৩২ জন মৎস্যজীবীকে স্বদেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করল ভারত সরকার। অন্যদিকে বাংলাদেশে আটকে থাকা ভারতের ৪৭ জন মৎস্যজীবীও দেশে ফিরছেন।
  4. মিমের সঙ্গে জোট বেঁধে নতুন দল, ঘোষণা হুমায়ুন কবীরের।
  5. শুভেন্দুর হাত থেকে বিজেপির পতাকা তুলে নিতে পারেন দুই জনপ্রিয় তৃণমূল ছাত্রনেতা।
  6. দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত। রবিবারের থেকে এক ডিগ্রি নামল পারদ। আগামী দু-তিন দিন তাপমাত্রার তেমন হেরফের হবে না বলে খবর।
  7. বনগাঁ পুরসভার পুরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে জটিলতা কাটাতে এ বার আস্থা বৈঠকের ডাক দিলেন তিন কাউন্সিলার।
  8. লোকালয়ের ভিতরে থাকা আবর্জনার স্তূপে ভয়াবহ আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ডানকুনি থানার হাউজিং লাগোয়া ডাম্পিং গ্রাউন্ডে।
  9. থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে সোমবার সকাল থেকে। সূত্রের খবর, থাইল্যান্ডের সেনাবাহিনীর উপর আচমকা হামলা চালায় কম্বোডিয়ার সেনারা। তাতে থাইল্যান্ডের এক সেনা নিহত হয়েছেন। গুরুতর জখম হয়েছেন চার জন।
  10. সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা। আর তখনই গ্রেফতার বাংলাদেশি। অভিযুক্তকে চাপড়া পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*