রোজদিন ডেস্ক : কম্বোডিয়ায় ফের বিমান হানা চালালো থাইল্যান্ড। অভিযোগ, রাতচাছানি প্রদেশে থাইল্যান্ডের সেনাদের আক্রমণ করেছে কম্বোডিয়া। এর ফলে দুজন থাই সেনা নিহত ও চারজন আহত হন। আজ সকালে এই হানলার পর প্রত্যাঘাত হানলো থাইল্যান্ডও। অন্যদিকে কম্বোডিয়ার দাবি, তারা কোন পালটা হামলা করেনি। থাইল্যান্ডই উস্কানিমূলক ব্যবহার করছে।
উল্লেখ্য, জুলাই মাসে এই দুই দেশের সীমান্ত সংঘাতে ৪৮ জন নিহত ও তিন লক্ষর বেশি মানুষ ঘরছাড়া হন। অক্টোবর মাসে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় যুদ্ধ বিরতি হয়। ফের দুই দেশের এই সংঘাতের খবরে উদবিগ্ন সংশ্লিষ্ট দেশের মানুষও।

Be the first to comment