জন্মদিনে শুভেচ্ছায় ভাসলেন সেনিয়া গান্ধি, দীর্ঘজীবন কামনা করলেন প্রধানমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : জন্মদিনে শুভেচ্ছায় ভাসলেন ভারতের জাতীয় কংগ্রেসের শীর্ষনেত্রী সোনিয়া গান্ধি। আজ ৯ ডিসেম্বর মঙ্গলবার ছিল তাঁর ৭৯ তম জন্মদিন। এদিন সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিলেন সমর্থকরা। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা ও দীর্ঘ জীবন কামনা করে পোস্ট করলেন। এক্স হ্যান্ডলে মোদি লেখেন, ‘সোনিয়া গান্ধিজিকে জন্মদিনের শুভেচ্ছা। এইদিনে তাঁর সুস্থ শরীর ও দীর্ঘ জীবন কামনা করি।’ এর পাশাপাশি দলীয় কর্মীরাও তাঁদের প্রিয় নেত্রীকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। কংগ্রেস দলের তরফে এক্স হ্যান্ডলে লেখা হয়েছে ‘তার নেতৃত্বে সাগরের মতো গভীর ও আকাশ সমান উঁচু, যে কোনও চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত’। শারীরিক ও বয়সজনিত কারণে তিনি এখন ততটা সক্রিয় না হলেও দলের মধ্যে তিনিই যে এখনও শেষ কথা সেটা না বললেও চলে। তাঁর মূল্যবান পরামর্শেই রাহুল গান্ধির নেতৃত্বে নবীন প্রজন্মের নেতারা দল চালাচ্ছেন।

মোদি জমানার আগে তাঁর সুযোগ্য নেতৃত্বে ইউপিএ ১ ও ইউপিএ ২ সরকার চলেছে। কোয়ালিশন সরকারের পরীক্ষা এদেশে বারবার ব্যর্থ হয়েছে। এই আপ্তবাক্যকে ভুল প্রমাণ করেছে ইউপিএ-এর এক দশকের শাসনকাল। তার নেপথ্যে সবচেয়ে বড় অবদানই যে সোনিয়া গান্ধিরই ছিল সেটা বলাই বাহুল্য। ২০০৪-এ সুযোগ আসলেও অবলীলায় ছেড়ে এসেছেন ‘সিংহাসন’ এর লোভ। এগিয়ে দিয়েছেন মনমোহন সিংকে। তাঁর নেতৃত্ব নিয়ে বিতর্ক আছে, সমালোচনাও আছে, কিন্তু কংগ্রেসের কঠিনতম সময়ে তাঁর নেতৃত্বকে অস্বীকার করা যাবে না কোনওমতেই। ইউপিএ জমানায় আম জনতার জন্য এসেছে মনরেগার একশো দিনের কাজ প্রকল্প থেকে খাদ্য সুরক্ষা প্রকল্প। যা এই মুহূর্তে দেশের সবচাইতে জনপ্রিয়তম প্রকল্প এবং গরিব মানুষের বেঁচে থাকার অবলম্বন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*